Journalbd24.com

শনিবার, ৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা   ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পোরশায় সবুজে ঘেরা ফসলের মাঠ, আমনের বাম্পার ফলনের সম্ভাবনা
    ডিএম রাশেদ, পোরশা (নওগাঁ) :
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০২২ ২২:৩৭
    ডিএম রাশেদ, পোরশা (নওগাঁ) :
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০২২ ২২:৩৭

    আরো খবর

    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার
    বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল
    সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    পোরশায় সবুজে ঘেরা ফসলের মাঠ, আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

    ডিএম রাশেদ, পোরশা (নওগাঁ) :
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০২২ ২২:৩৭
    ডিএম রাশেদ, পোরশা (নওগাঁ) :
    প্রকাশিত : ২ নভেম্বর, ২০২২ ২২:৩৭

    পোরশায় সবুজে ঘেরা ফসলের মাঠ, আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

    নওগাঁর পোরশায় ফসলের মাঠ এখন সবুজের সমারোহ। আমন ফসলের মাঠগুলো যেন সবুজের বিছানা হয়ে দাড়িয়ে আছে। যতদুর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। চারিদিকে এক নয়নাভিরাম দৃশ্য। কৃষকের মনে দোলা দিচ্ছে এক ভিন্ন আমেজ। চলতি বছর আমন মৌসুমে এখন পর্যন্ত আবহাওয়া অনুকুলে থাকায় দেখা দিয়েছে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা।

    উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে পোরশা উপজেলায় ৬টি ইউনিয়নে ১৫হাজার ৫৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আমন চাষ করা হয়েছে ১৫হাজার ১০০ হেক্টর জমিতে।

    উপজেলার বিভিন্ন আমনের মাঠ ঘুরে দেখা গেছে, এখন পর্যন্ত আমনের গাছ বেশ ভাল রয়েছে। আমনের ক্ষেতে তেমন কোন রোগ বালাই দেখা যাইনি। আমনের গাছ ভাল রাখতে আর ধানের উৎপাদন বাড়াতে কৃষকরা দিন রাত সমানতালে পরিশ্রম করে যাচ্ছেন। এ এলাকার কৃষকরা
    স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকার বিশাল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা মেটাতে দিন রাত যেন সমানতালে পরিশ্রম করে আসছেন। সবুজে ঘেরা আমনের মাঠ রেখে যেন এক মুহূর্তের জন্যেও বসে বিশ্রাম নেওয়ার সময় নেই কৃষকদের। কৃষকরা এখন ক্ষেতের পোকামাকড় দমন করতে ঔষধ স্প্রে করা, জমিতে পানি দেখাসহ বিভিন্ন কাজে ব্যাস্ত সময় পার করছেন। এখন যেন দ্রুত গতিতে বেড়ে উঠছে আমনের গাছ। মাঠে মাঠে হাওয়ায় দুলছে আমন গাছের পাতা। আর আনন্দে দুলছে কৃষকদের মন। এবারে মাঠের ফসলে তেমন কোন রোগ বালাই না থাকায় বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন কৃষকরা। কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারে আমনের বাম্পার ফলন হবে বলে জানান কৃষকরা।

    উপজেলার নিতপুর ইউপির শোভাপুর গ্রামের সালামত আলী, তেঁতুলিয়া ইউপির সহড়ন্দ গ্রামের কৃষক রহমত আলী ও ছাওড় ইউপির বলদাহার গ্রামের কৃষক আউয়াল জানান, এ বছর আমন ক্ষেত এখন পর্যন্তু ভাল রয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় আর তেমন কোন প্রকার রোগ বালাই না থাকার কারনে এবারে আমন ধানের বাম্পার ফলন হবে বলে তারা আশা করছেন।

    উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার জানান, এবারে তাদের লক্ষ মাত্রার অল্প কিছু কম জমিতে আমনের চাষ হয়েছে। তবে ফলনে তা পুষিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন। ফলন বাড়াতে উপ-সহকারি কৃষি কর্মকর্তারা সব সময় কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে তিনি জানান। আবহাওয়া অনুকুলে থাকলে আমনের উৎপাদন লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

    সর্বশেষ সংবাদ
    1. আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
    2. পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
    3. নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার
    4. বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল
    5. সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
    6. নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর
    7. সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা আটক
    সর্বশেষ সংবাদ
    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের
স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল

    বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল

    সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন
টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর

    নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর

    সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা আটক

    সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা আটক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬