Journalbd24.com

শনিবার, ৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা   ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরের শাহানাজ ইসলাম মোনাকে সংবর্ধনা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২২ ১৯:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২২ ১৯:৪৫

    আরো খবর

    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার
    বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল
    সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরের শাহানাজ ইসলাম মোনাকে সংবর্ধনা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২২ ১৯:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২২ ১৯:৪৫

    সৈয়দপুরের শাহানাজ ইসলাম মোনাকে সংবর্ধনা

    কর্মসংস্থান সৃজন ও আত্মকর্মসংস্থানে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ “ সফল আত্মকর্মী ” হিসেবে জাতীয় যুব পুরস্কার - ২০২২ প্রাপ্ত নীলফামারীর সৈয়দপুরের মোছা. শাহানাজ ইসলাম মোনাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

    বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে সৈয়দপুর উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের পক্ষ থেকে ওই সংবর্ধনা প্রদান করা হয়।

    সৈয়দপুর উপজেলা যুব উন্নয়ন অফিসারের কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ও সৈয়দপুর উপজেলার সাবেক যুব উন্নয়ন অফিসার মো. হাসান আলী।

    সৈয়দপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. রবিউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আতাউর রহমান, মো. মোজাফফর হোসেন, মো. মাহ্বুবর রহমান ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তীতমির রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই সৈয়দপুর উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের পক্ষ থেকে সফল আত্মকর্মী শাহানাজ ইসলাম মোনাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

    উল্লেখ্য,নীলফামারীর সৈয়দপুর শহরের মুন্সিপাড়া দর্জিপট্টি এলাকার মো. ফায়জুদ্দিনের সহধর্মিনী মোছা. শাহানাজ ইসলাম মোনা। তিনি সৈয়দপুর উপজেলা যুব উন্নয়ন দপ্তর থেকে কয়েক দফায় হস্তশিল্পের ওপর প্রশিক্ষণ গ্রহন করেন। পরবর্তীতে তিনি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে কাপড় থেকে নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন রকমের পোষাক ও পণ্যসামগ্রী তৈরি মাধ্যমে বাজারজাত করা শুরু করেন। এভাবে তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল আত্মকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ইতিমতো। তিনি নিজের আত্মকর্মসংস্থানের পাশাপাশি  কর্মসংস্থান সৃজনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। নিজের ভাগ্যের পরিবর্তন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বীও হয়েছেন তিনি। তাই তাকে কর্মসংস্থান সৃজন ও আত্মকর্মসংস্থানে গৌরবোজ্জ্বল অবদানের  স্বীকৃতিস্বরূপ “ সফল আত্মকর্মী ” ক্যাটাগরিতে রংপুর বিভাগীয় কোটায় জাতীয় যুব পুরস্কার-২০২২ প্রদান করা হয়েছে। গত ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে “ সফল আত্মকর্মী ” হিসেবে তাঁর হাতে একটি  ক্রেস্ট, সনদপত্র ও নির্দিষ্ট মূল্যমানের চেক তুলে দেয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ওই পুরস্কার তুলে দেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই জাতীয় যুব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

     

    সর্বশেষ সংবাদ
    1. আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
    2. পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
    3. নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার
    4. বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল
    5. সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
    6. নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর
    7. সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা আটক
    সর্বশেষ সংবাদ
    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

    আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

    পোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার

    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    নন্দীগ্রামে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল ও ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

    বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের
স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল

    বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সদস্যের স্মরণে দোয়া এবং ইফতার মাহফিল

    সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন
টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    সৈয়দপুরে মুসলিম এইড এর লার্ন টুডে,আর্ন টু-মরো প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

    নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর

    নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর

    সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা আটক

    সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা আটক

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬