Journalbd24.com

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক   ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় বস্তিবাসীর তথ্যে রক্ষা পেল লালমনি এক্সপ্রেস
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২ ১৯:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২ ১৯:০১

    আরো খবর

    মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক
    অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার
    ইফতার পূর্বে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    সাপাহারে সৎ মায়ের সম্পদ আত্মসাতের অভিযোগে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে: সংবাদ সম্মেলন
    বগুড়ার উন্নয়নে সকলকে কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করতে হবে- বাদশা

    বগুড়ায় বস্তিবাসীর তথ্যে রক্ষা পেল লালমনি এক্সপ্রেস

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২ ১৯:০১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২ ১৯:০১

    বগুড়ায় বস্তিবাসীর তথ্যে রক্ষা পেল লালমনি এক্সপ্রেস

    বগুড়ায় বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে লালমনিরহাট অভিমুখী আন্ত নগর ট্রেন লালমনি এক্সপ্রেস।

    আজ বুধবার ভোর ৫টায় ১ নম্বর লাইন দিয়ে ট্রেনটি বগুড়া রেলস্টেশন অতিক্রম করে লালমনিরহাট যাওয়ার কথা। কিন্তু মঙ্গলবার রাতে ১২টায় ওই লাইন দিয়ে রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় যাওয়ার সময় প্রায় দুই ফুট লাইন ভেঙে যায়। সে সময় রেলওয়ে কর্তৃপক্ষের বিষয়টি নজরে পড়েনি।

    রেললাইনের পাশের বস্তিবাসী বিকট শব্দে লাইন ভাঙার বিষয়টি জানতে পেরে রাতেই রেলস্টেশনে খবর দেয়। এ কারণে ভোরে লালমনি এক্সপ্রেসকে বিকল্প পথে স্টেশন অতিক্রম করিয়ে দুর্ঘটনার কবল থেকে রক্ষা করা হয়।

    আজ দুপুর ১২টার দিকে রেল কর্তৃপক্ষ লাইন মেরামতের কাজ শেষ করে। এরপর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

    বগুড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এএসআই শুকুর আলী বস্তিবাসীর বরাত দিয়ে জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে বগুড়া রেলস্টেশন সংলগ্ন বস্তির লোকজন রংপুর এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় বিকট শব্দ শুনতে পান। এরপর তারা দেখতে পান রেললাইনের একটি অংশ ভেঙে পড়ে আছে। তারা তাৎক্ষণিক বিষয়টি স্টেশনে কর্মরত কর্মকর্তাদের অবহিত করেন। ওই রাতেই রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।

    বগুড়া রেলওয়ের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু বলেন, ‘ঢাকাগামী রংপুর এক্সপ্রেস আন্ত নগর ট্রেনটি মঙ্গলবার রাত ১২টা ৮ মিনিটে ১ নম্বর লাইন দিয়ে বগুড়া রেলস্টেশন ত্যাগ করে। ট্রেনটি যাওয়ার সময় স্টেশনের পশ্চিমে ৩২২/২ কিলোমিটার এলাকায় রেললাইনের প্রায় দুই ফুট অংশ ভেঙে যায়। গতি কম থাকার কারণে ভেঙে যাওয়া ওই লাইনের ওপর দিয়েই ট্রেনটির পুরো অংশ অতিক্রম করেছে। ’

    তিনি আরো বলেন, ‘ট্রেনের গতি বেশি থাকলে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়ত। এ ছাড়া একই লাইন দিয়ে ভোরে লালমনি এক্সপ্রেস অতিক্রম করার কথা ছিল। রাতে লাইন ভাঙার তথ্য জানা না গেলে সেটি অবধারিত দুর্ঘটনায় পতিত হতো। কিন্তু রাতেই বিষয়টি জানার কারণে ১ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। রাত ১২টার পর থেকে বিকল্প হিসেবে ২ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করে। বুধবার দুপুর ১২টায় মেরামতকাজ শেষ হলে সান্তাহার থেকে পঞ্চগড়গামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি ১ নম্বর লাইন দিয়ে বগুড়া রেলস্টেশন ত্যাগ করে। ’

    যোগাযোগ করা হলে বগুড়ার রেলওয়ের সিনিয়র উপসহকারী প্রকৌশলী (পথ) মাজেদুল ইসলাম বলেন, ‘পুরাতন হওয়ার কারণে স্টেশনের পশ্চিম পাশে রেলপথের আনুমানিক দুই ফুট লাইন ভেঙে যায়। আজ বুধবার সকালে সেখানে মেরামতকাজ শুরু করা হয়। দুপুর ১২টার দিকে কাজ সম্পন্ন করে রেল চলাচলের উপযোগী করা হয়েছে। ’

    সর্বশেষ সংবাদ
    1. বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    2. রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    3. ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    4. মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    5. যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!
    6. মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক
    7. অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার
    সর্বশেষ সংবাদ
    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের

    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

    মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

    অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার

    অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬