Journalbd24.com

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক   ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • রেলওয়ে জলাশয়ে বৈধ চাষীদের মাছ চাষে বাঁধা, থানায় অভিযোগ
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২২ ১৯:৫৭
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২২ ১৯:৫৭

    আরো খবর

    মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক
    অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার
    ইফতার পূর্বে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    সাপাহারে সৎ মায়ের সম্পদ আত্মসাতের অভিযোগে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে: সংবাদ সম্মেলন
    বগুড়ার উন্নয়নে সকলকে কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করতে হবে- বাদশা

    রেলওয়ে জলাশয়ে বৈধ চাষীদের মাছ চাষে বাঁধা, থানায় অভিযোগ

    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২২ ১৯:৫৭
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২২ ১৯:৫৭

    রেলওয়ে জলাশয়ে বৈধ চাষীদের মাছ চাষে বাঁধা, থানায় অভিযোগ

    বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রেলওয়ে জলাশয় নিলাম ডাকের মাধ্যমে বৈধ ভাবে বরাদ্দপ্রাপ্ত লীজ গ্রহীতাদেরকে মাছ চাষে বাঁধা প্রদান করছে এলাকার কতিপয় অবৈধ দখলদার স্বার্থান্বেষী মহল।

    এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানায় বরাদ্দপ্রাপ্তদের পক্ষ থেকে ২টি অভিযোগ দায়ের করেছে জলাশয়ের বৈধ লীজ গ্রহণকারী ভুক্তভোগী ২জন মৎস চাষী।

    সান্তাহার জিআরপি থানা অভিযোগ সুত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ে পাকশী ভূ-সম্পত্তি বিভাগ হতে গত ২৩মার্চ/২০২১ তারিখ রাজস্ব আদায়ের লক্ষে সান্তাহারের কলসা ও হলুদঘর মৌজার ১৭টি জলাশয়ের ইজারা প্রদানের জন্য দরপত্র আহবান করে। দরপত্রে হলুদঘর মৌজার ২০৫ নং প্লটের ০.৭২ একর আব্দুলপুরের জনৈক রিমা খাতুন, ২০৭ নং প্লটের ০.৫৫ একর সান্তাহারের আনছার আলী, ২০৩ নং প্লটের ১.৯৭ একর মাসুম খাঁন, কলসা মৌজার ২১৩ নং প্লটের ০.৬৩ একর রেজাউল ইসলাম, ২২০ নং প্লটের ০.৬৩ একর পাকশীর প্রান্ত ইসলাম সর্ব্বোচ্চ দরদাতা নির্বাচিত হলে তাদেরকে বৈধ বরাদ্দপ্রাপ্ত মনোনীত করে রেলওয়ে পাকশী ভূ-সম্পত্তি কার্যালয় হতে উক্ত জলাশয় গুলো তাদের অনুকুলে বরাদ্দ দেয়। অপরদিকে হলুদঘর মৌজার প্লট নং ২০৫ এর অংশের ০.১৬ একর জলাশয় শফিকুল ইসলামের নামে বরাদ্দ প্রদান করা
    হয়। এরপর বরাদ্দপ্রাপ্ত মাছ চাষীরা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে রেলওয়ের লাইসেন্স ফি, আয়কর ও ভ্যাটসহ সকল পাওনাদি পরিশোধ করে। কিন্তু দীর্ঘদিন থেকে উক্ত জলাশয়গুলো অবৈধ ভাবে নিজেদের দখলে রাখে স্থানীয় কতিপয় স্বার্থান্বেষী দখলদাররা। এরই পরিপ্রেক্ষিতে গত ২৭ অক্টোবর /২০২২ তারিখ রেলওয়ে (পশ্চিম) পাকশী বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরুজ্জামান সান্তাহারে এসে সরেজমিনে পুকুর পাড়ে উপস্থিত হয়ে লাল পতাকা টানিয়ে বৈধ বরাদ্দপ্রাপ্তদের এবং তাদের নিয়োজিত কেয়ার টেকার মাছ চাষীদের
    অনুকুলে জলাশয়গুলোর দখল বুঝিয়ে দেন।

    এ সময় আদমদীঘি থানার (সার্কেল) সিনিয়র এএসপি নাজরান রউফ, সান্তাহার রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ মুক্তার হোসেন, সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী, টিএসআই রাকিব হোসেন, জিআরপি থানার এস আই মাজেদ আলী, রেলওয়ের ফিল্ড কানুগো মহসীন আলী, রেলওয়ের কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর জলাশয়ের দখল বুঝে নিয়ে মাছ চাষীরা উল্লেখিত জলাশয়ে বিপুল পরিমাণ মাছের পোনা অবমুক্ত করে। পরবর্তীতে স্থানীয় একটি স্বার্থান্বেষী দখলবাজ মহল উক্ত জলাশয়ের বৈধ ভাবে প্রাপ্ত মাছচাষীদেরকে নানা ভাবে হুমকি দেয় ও ভয়-ভীতি প্রদর্শন করে। এ ব্যাপারে গত ২২ নভেম্বর ভুক্তভোগী রেজাউল ইসলাম (যার নং- ১০০৬) এবং ৪ ডিসেম্বর শফিকুল ইসলাম (যার নং- ৩৬৯) নামের ২ মৎসচাষী বাদী হয়ে সান্তাহার জিআরপি থানায় ২টি লিখিত অভিযোগ দায়ের করে।

    অভিযোগে আরও জানা যায়, রেজাউল ইসলাম ও শফিকুল ইসলাম জেলে সহ উল্লেখিত পুকুরে মাছ ধরতে গেলে, যোগীপুকুরের আক্কাস আলী, হেলাল উদ্দিন, মিঠু হোসেন, সান্দিড়া গ্রামের আক্কাস আলী, আমজাদ আলী, ইউসুফ আলী সহ অজ্ঞাত আরও অনেকে দেশীয় অস্ত্র সস্ত্র সহ বে-আইনী জনতায় সংঘবদ্ধ হইয়া পুকুর পাড়ে এসে রেজাউল ইসলাম ও শফিকুল ইসলাম এবং তাদের জেলেদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে মারপিট করলে ১ জেলে আহত হয়ে আদমদীঘি উপজেলা হাসপাতালে ভর্তি হয়। সন্ত্রাসীরা রেজাউল ইসলাম ও শফিকুল ইসলামকে জীবন নাশের হুমকি ও মিথ্যা মামলার ভয় দেখায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

    সান্তাহার রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ মুক্তার হোসেন ২টি লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে পাকশী রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুরুজ্জামান বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যে রেলওয়ে জলাশয় লীজ প্রদানের জন্য দরপত্র আহবান করার পর নীতিমালা অনুযায়ী সর্ব্বোচ্চ দরদাতার অনুকুলে জলাশয় বরাদ্দ দেয়া হয়েছে। এরপর অবৈধভাবে দখলে থাকা জলাশয়গুলো বৈধ বরাদ্দ প্রাপ্তদের কাছে দখল বুঝিয়ে দেয়া হয়েছে। এখানে অবৈধ দখলদারীদের কোন সুযোগ নেই। কেউ যদি আইন অমান্য করে রেলওয়ে রাজস্ব আদায়ে প্রদান করে তাহলে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সর্বশেষ সংবাদ
    1. বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    2. রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    3. ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    4. মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    5. যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!
    6. মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক
    7. অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার
    সর্বশেষ সংবাদ
    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের

    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

    মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

    অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার

    অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬