Journalbd24.com

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক   ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বরিশালে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক কর্মশালা
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২২ ২১:১৯
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২২ ২১:১৯

    আরো খবর

    মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক
    অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার
    ইফতার পূর্বে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    সাপাহারে সৎ মায়ের সম্পদ আত্মসাতের অভিযোগে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে: সংবাদ সম্মেলন
    বগুড়ার উন্নয়নে সকলকে কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করতে হবে- বাদশা

    বরিশালে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক কর্মশালা

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২২ ২১:১৯
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২২ ২১:১৯

     বরিশালে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক কর্মশালা

    আজ বুধবার সেইন্ট বাংলাদেশ এবং গণসাক্ষরতা অভিযান এর যৌথ আয়োজনে বরিশালে সেইন্ট বাংলাদেশ এর সেমিনার হলে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়।

     
    উক্ত বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “প্রাক-প্রাথমিক থেকেই আমাদের শিশুদের জীবন রক্ষাকারী দক্ষতাগুলো অর্জনে গুরুত্ব দিতে হবে। কমিউনিটির লোকজনের সম্পৃক্ততা বাড়িয়ে সচেতনতা সৃষ্টি করতে পারলে পানিতে ডুবে শিশুদের মৃত্যুঝঁকি কমিয়ে আনা সম্ভব হবে। শিশুর নিরাপদ পরিবেশ সৃষ্টি করা আমাদের সকলের দায়িত্ব। শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের পুকুরগুলোতে সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে স্থানীয় উদ্যোগের মাধ্যমেই। নইলে তাদের জীবনটা ষোলআনাই মিছে হয়ে যাবে। বছরে ১৯ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায় যার ১০ হাজার শিশু এই তথ্যই আমাদের অনেকের অজানা ছিল। কর্মশালাতে প্রাপ্ত সুপারিশগুলো নিয়ে আমরা বরিশাল বিভাগে কাজ করবো ভবিষ্যতে।”

    কর্মশালা উপলক্ষ্যে সমাপনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আলহাজ¦ সাইদুর রহমান রিন্টু, ইউনিসেফ এর বরিশাল বিভাগের চীফ এ.এইচ তৌফিক আহমেদ, বীর প্রতিক বীরমুক্তিযোদ্ধা কে.এস.এ মহিউদ্দীন মানিক, বরিশাল এর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন তালুকদার, যুব উন্নয়ন অধিদপ্তর এর উপ-পরিচালক  মোঃ আব্দুল কাদের, মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক দিলারা খানম, বরিশাল এর ডেপুটি সিভিল সার্জন ডাঃ সব্যসাচী দাস,  বরিশাল জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল বরিশাল এর টেকনিক্যাল স্পেশালিস্ট আবু তাহের। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযান এর উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্কৃতিজন শুভঙ্কর চক্রবর্তী।

    উক্ত কর্মশালায় কমিউনিটি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, মিডিয়া, যুব প্রতিনিধি, ভুক্তভোগী অভিভাবক এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রায় ৬০ জন অংশগ্রহণ করেন। উপস্থিত অংশগ্রহণকারীরা ছয়টি গ্রুপে বিভক্ত হয়ে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ, করণীয় এবং কার কি দায়িত্ব তা লিখে অতিথিদের সামনে উপস্থাপন করেন। উল্লেখ্য মিডিয়া নিয়ে কাজ করা সংগঠন ‘সমষ্টি’ এর মিডিয়া মনিটরিং রিপোর্ট অনুযায়ী বরিশাল বিভাগে ২০২২ সালের ০১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পানিতে ডুবে মৃত্যুর শিকার ১১৯ জন, বরিশাল জেলায় ২৯ জন এবং  ২০২১ সালে বরিশাল বিভাগে ১৩৫ জন ও বরিশাল জেলায় ৩১ জন। তবে বাস্তব চিত্র এর চেয়েও কয়েকগুণ বলে অভিমত বিশেষজ্ঞদের।
    সর্বশেষ সংবাদ
    1. বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    2. রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    3. ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    4. মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    5. যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!
    6. মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক
    7. অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার
    সর্বশেষ সংবাদ
    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের

    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

    মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

    অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার

    অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬