Journalbd24.com

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক   ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২২ ২১:৪৭
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২২ ২১:৪৭

    আরো খবর

    মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক
    অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার
    ইফতার পূর্বে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    সাপাহারে সৎ মায়ের সম্পদ আত্মসাতের অভিযোগে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে: সংবাদ সম্মেলন
    বগুড়ার উন্নয়নে সকলকে কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করতে হবে- বাদশা

    সৈয়দপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২২ ২১:৪৭
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২২ ২১:৪৭

    সৈয়দপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন
    ১৬ ডিসেম্বর সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস - ২০২২ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন উদ্যোগে  শেখ রাসেল  মিনি স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  
     
    এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাবেয়া আলীম  এবং বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
     
    সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিত্বে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী, শহীদ পরিবারের সদস্য সাবেক অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন খোকন ও মহসিনুল হক মহসিন প্রমূখ। পরে বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গাদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এর আগে সকাল নয়টায় শেখ রাসেল  মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে বিজয় দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এরপর সেখানে পুলিশ,আনসার, ভিডিপি,বিএনসিসি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান,স্কাউটস্ ,রোভার স্কাউটস, গার্ল গাইডস্, শিশু-কিশোর সংগঠন কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে এবং ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নীলফামারী - ৪ (সৈয়দপুর- কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আদেলুর রহমান আদেল প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন এবং অভিবাদন গ্রহন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে মহিলা সংসদ রাবেয়া আলীম, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সৈয়দপুর  উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান,  সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারোআর আলম, ওসি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
     
    বিজয় দিবস উদযাপন উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল গুরুত্তপূর্ণ সরকারি ,আধা-সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনসমূহে আলোকসজ্জা, জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা,শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ও শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ,সিনেমা হলে শিক্ষার্র্থীদের বিনামূল্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির জন্য আলোচনা ও শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত এবং বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন সকল মসজিদ,মন্দির গীর্জা,প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, মহিলাদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়ানুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
    সর্বশেষ সংবাদ
    1. বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    2. রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    3. ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    4. মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    5. যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!
    6. মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক
    7. অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার
    সর্বশেষ সংবাদ
    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের

    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

    মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

    অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার

    অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬