তিন ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু
তিন ঘণ্টা পর ময়মনসিংহে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর ময়মনসিংহ-চট্টগ্রাম, ভৈরব, গৌরীপুর ও ঝাড়িয়া সেকশন লাইনে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়।
ময়মনসিংহ রেলওয়ে লোকো শেডের ইনচার্জ ইঞ্জিনিয়ার আব্দুর রহিম বলন ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেসের ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পরপরই লোকোসেডের উদ্ধারকারী ট্রেন নিয়ে ঘটনাস্থলে এসে ট্রেনের বগি উদ্ধার করি এবং এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

অনলাইন ডেস্ক