Journalbd24.com

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক   ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শিক্ষার্থীদেরকে কৃষিতে উদ্বুদ্ধ করছে ছাদ কৃষি লার্নিং সেন্টার
    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
    প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২২ ২১:৩৮
    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
    প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২২ ২১:৩৮

    আরো খবর

    মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক
    অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার
    ইফতার পূর্বে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    সাপাহারে সৎ মায়ের সম্পদ আত্মসাতের অভিযোগে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে: সংবাদ সম্মেলন
    বগুড়ার উন্নয়নে সকলকে কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করতে হবে- বাদশা

    শিক্ষার্থীদেরকে কৃষিতে উদ্বুদ্ধ করছে ছাদ কৃষি লার্নিং সেন্টার

    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
    প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২২ ২১:৩৮
    নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
    প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২২ ২১:৩৮

    শিক্ষার্থীদেরকে কৃষিতে উদ্বুদ্ধ করছে ছাদ কৃষি লার্নিং সেন্টার

    মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী ঘোষনা প্রতি ইঞ্চি জায়গা আবাদের আওতায় নিয়ে আসার লক্ষ্যেই সকলকে উৎসাহিত করার জন্য এবং ছাদকৃষিকে জনপ্রিয় করার লক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার মোঃ আদনান বাবুর সার্বিক তত্ত্বাবধায়নে কৃষি অফিস ভবনের ছাদে স্থাপন করা হয়েছে ছাদ কৃষি লার্নিং সেন্টার। এক সময়ের খালি ছাদ এখন দৃষ্টিনন্দন ছাদকৃষির আওতায়। এখানে বিভিন্ন ধরনের দেশী-বিদেশী ফল, ফুল, সবজি ও শোভাবর্ধনকারী গাছ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে লাগানো হয়েছে। প্রতিটি গাছের সাথে বাংলা নাম, ইংরেজি নাম এবং বিশেষ গুনাগুণ/বৈশিষ্ট্যসহ নেমপ্লেট লাগানো রয়েছে। যেখানে একজন দর্শনার্থী একা একা ঘুরে ঘুরেই নানা কৃষি প্রযুক্তি সম্পর্কে জানছেন এবং শিখছেন।

    এছাড়াও রযেছে ছাদকৃষি শুরু করার প্রাথমিক করনীয় এবং প্রাথমিক উপকরণ কর্ণার যেখানে যেকোন দর্শনার্থী খুব সহজেই বিভিন্ন ছাদ কৃষি উপকরণ সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান লাভ করতে পারছেন। কৃষির আধুনিক এবং ব্যতিক্রমী বিভিন্ন প্রযুক্তির ব্যবহার দেখানো হচ্ছে এখানে। যেমন বস্তা পদ্ধতিতে আদা চাষ, পরিত্যক্ত বোতলে পেঁয়াজ চাষ,”অ” প্যাটার্নের মাচা তৈরী করে সবজি চাষ, ক্যারেটে মরিচ, টমেটো,পেপে, পুইশাক, লাউ চাষ, ফলের ব্যাগিংসহ নানা প্রযুক্তি। নিরাপদ এবং জৈব কৃষি স্থাপনে সবজি ফসলে সেক্স ফেরোমন ফাঁদের কার্যকর ব্যবহার চোখে পড়ার মতো। এছাড়াও সবজী ফসলের বিভিন্ন ক্ষতিকর পোকা দমনে ব্যবহার করা হচ্ছে হলুদ আঠালো ফাঁদ, নীল আঠালো ফাঁদ, সাদা আঠালো ফাঁদ যা দর্শনার্থীদের খুব সহজেই নজর কাড়ছে।পুরো ছাদকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে।

    সবজি কর্ণার, ফুলের কর্ণার এবং ফলের কর্ণার। সবজি কর্ণারে লাগিয়েছেন করলা, চিচিঙ্গা, টমেটো, বেগুন, মরিচ, ফুলকপি, বাঁধাকপি, লাল বাঁধাকপি, লাউ,শসাসহ নানা রকম সবজি। এই সবজি গুলোর মাচা তৈরী করা হয়েছে একটু ভিন্নভাবে। স্বাভাবিক মাচার পরিবর্তে এখানে ”অ” প্যাটার্নের মাচা তৈরী করা হয়েছে যার ফলে অল্প জায়গাতেই অধিক সবজি চাষ করা সম্ভব হয়েছে। ফুলের কর্ণারে শোভা ছড়াচ্ছে পয়েনসেটিয়া, অ্যাজিলিয়া, সিজিয়াম, গ্লাডিওলাস, রজনীগন্ধা, পিটুনিয়া, গাঁদা, বেলী, নয়নতারা, কমলা রঙ্গন, লাল রঙ্গন, জবা, স্থল পদ্ম, বাগান বিলাস, পাতাবাহার, ক্যাকটাস সহ শোভাবর্ধনকারী হরেক রকম গাছ।ফলের কর্ণারে রয়েছে বারমাসী আম, কাঠাল, অগ্নিশ^র কলা, থাই পেয়ারা, দেশী মাল্টা, আমড়া, কামরাঙ্গা, লেবু, কদবেল, কট লেবু, সুইট লেমন, সরিফাসহ নানা প্রজাতির ফলগাছ। বিদেশী ফলগাছের উপস্থিতি ও চোখে পড়ার মতো। রয়েছে ড্রাগন, নাশপাতি, চাইনিজ কমলা, ভেরিগেটেড মাল্টাইত্যাদি।

    উপজেলা কৃষি অফিসার মোঃ আদনান বাবু জানান, ছাদ কৃষিকে আরো সহজ এবং কৃষির নানা প্রযুক্তিগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্যই গঠন করা হয়েছে ছাদ কৃষি লার্নিং সেন্টার। প্রতিদিনই এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কৃষি সেবাগ্রহীতা, ছাত্র-ছাত্রীসহ অনেকেই আসছেন। তারা এই সেন্টারটি ঘুরে ঘুরে দেখছেন এবং মুগ্ধ হয়ে নিজেরাও ছাদকৃষি করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এখন পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক সেবা গ্রহীতা এই সেন্টার ভিজিট করে কৃষি সেবা গ্রহন করেছেন।

    সর্বশেষ সংবাদ
    1. বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    2. রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    3. ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    4. মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    5. যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!
    6. মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক
    7. অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার
    সর্বশেষ সংবাদ
    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের

    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

    মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

    অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার

    অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬