Journalbd24.com

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক   ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নন্দীগ্রামের কাসুন্দি যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে, স্বাবলম্বী ২০ পরিবার
    ফজলুর রহমান.
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২২ ১৬:৩৯
    ফজলুর রহমান.
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২২ ১৬:৩৯

    আরো খবর

    মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক
    অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার
    ইফতার পূর্বে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    সাপাহারে সৎ মায়ের সম্পদ আত্মসাতের অভিযোগে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে: সংবাদ সম্মেলন
    বগুড়ার উন্নয়নে সকলকে কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করতে হবে- বাদশা

    নন্দীগ্রামের কাসুন্দি যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে, স্বাবলম্বী ২০ পরিবার

    ফজলুর রহমান.
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২২ ১৬:৩৯
    ফজলুর রহমান.
    প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২২ ১৬:৩৯

    নন্দীগ্রামের কাসুন্দি যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে, স্বাবলম্বী ২০ পরিবার

    সামান্য বিনিয়োগ করে স্বাবলম্বী হয়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ২০ পরিবারের নারী। সংসারের অন্যান্য কাজের পাশাপাশি ঘরে বসে কাসুন্দি তৈরি করে আয় করছেন তারা।

    কাসুন্দির অপর নাম কাসন। এটি তৈরি করা হয় ঝাঁজাল সরিষা ব্যবহার করে। উপজেলার হাটধুমা হিন্দুপাড়ার নারীদের তৈরি কাসুন্দি বগুড়া, নাটোর, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার হাট-বাজারে ও গ্রামে গিয়ে ফেরি করে বিক্রি করেন পরিবারের পুরুষরা। এ বছর বিভিন্ন জেলাসহ সরাসরি রাজধানী ঢাকায় যাচ্ছে কাসুন্দি। গ্রামে গিয়ে বিভিন্ন কোম্পানি অর্ডার অনুযায়ী কাসুন্দি তৈরি করে নিচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। তবে সে বিষয়ে কেউ কথা বলতে চাননি।

    দীর্ঘদিন ধরে কাসুন্দি তৈরি হলেও হঠাৎই হাট-বাজারে কাসুন্দির চাহিদা বেড়েছে। ভাত, মুড়ি, আম, আনারস, পেয়ারাসহ টক-মিষ্টি জাতীয় বিভিন্ন ফলের স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয় কাসুন্দি। সরেজমিনে গিয়ে হাটধুমা হিন্দুপাড়ার সোহাগী বালা, কাঞ্চনী বালা, অনন্ত বালা, নিরমলা বালা ও দেবলা বালাসহ ২০ পরিবারের নারীদের সাথে কথা হয়। তারা জানান, বাজার থেকে ৮০ টাকা কেজিতে সরিষা ক্রয় করে বাড়িতে এনে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নেয়। শুকনো সরিষা এবং শুকনো হলুদ গোটা ঢেঁকিতে গুঁড়া করে। অন্যদিকে চুলায় কড়াই এবং পাতিল বসিয়ে পানি গরম করে। পরে অন্য পাতিলে গরম পানি ঢেলে সরিষা এবং হলুদ গুঁড়া মিশ্রণ করে। এরপর পাতিলের মুখ পাতলা কাপড় দিয়ে বেঁধে তিন-চার দিন রেখে দেয়। পাতিলগুলো প্রতিদিন রোদে রাখে। তারপর বোতলজাত করারপূর্বে আলাদাভাবে পানি গরম করে পাতিলে নেওয়া হয়। সেই পানি ঠান্ডা হলে পাতিলের জমানো মিশ্রিত সরিষা-হলুদের সাথে মিশ্রণ করে। শেষে গুঁড়া মরিচ, লবণ, জিরা, ধনিয়াসহ বিভিন্ন গুঁড়া মসলা মিশ্রণ করে পরিষ্কার বোতলে কাসুন্দি ভরে রাখে। তবে উন্নতমানের কাসুন্দির ক্ষেত্রে পৃথক পানি মিশ্রণ করে না। উন্নয়তমানের কাসুন্দিতে পানির পরিবর্তে সরিষার তেল মিশ্রিত থাকে। ১ কেজি সরিষা থেকে ঘণ কাসুন্দি আড়াই কেজি থেকে ৩ কেজি হয়। পাতলা করলে হবে ৪ কেজি। বাজারে কাসুন্দি নরমাল ৬০ টাকা কেজি এবং উন্নয়ত মানের কাসুন্দি বিক্রি হয় ১০০ টাকা থেকে ১৫০ টাকা।

    নিভা বালা নামের একজন বলেন, ঢাকা থেকে অর্ডার আসে। সে অনুয়ায়ী কাসুন্দি পাঠাচ্ছি। অনেকে গ্রামে এসে অর্ডার দিয়ে নিজেরাই নিয়ে যাচ্ছে। দামও ভালো পাচ্ছি। সংসারের অন্যান্য কাজের ফাঁকে ঘরে বসে কাসুন্দি তৈরি করে হাটধুমা হিন্দুপাড়ার নারীরা। সোনালী বালা নামের এক গৃহীনি বলেন, পরিবারে ছেলে-মেয়েসহ চার সদস্য। মেয়ে বৃষ্টি বালা ১০ম শ্রেণিতে এবং ছেলে বিশাল কুমার ৫ম শ্রেণিতে লেখাপড়া করে। কাসুন্দি বিক্রির টাকায় সংসারের খরচ ও সন্তানদের লেখাপড়ার খরচের পরও আয় থাকে। গোপেশ^র চন্দ্র মহন্ত নামের আরেকজন বলেন, বাব-দাদারা কাসুন্দি তৈরি করেছে, এখন আমরা করি। নিজের উপজেলার হাট- বাজার ও জেলা বগুড়ার পাশাপাশি সিরাজগঞ্জ জেলায় কাসুন্দি বেশি চলে।

    সর্বশেষ সংবাদ
    1. বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    2. রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    3. ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    4. মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    5. যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!
    6. মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক
    7. অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার
    সর্বশেষ সংবাদ
    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের

    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

    মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

    অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার

    অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬