Journalbd24.com

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক   ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শুরু হচ্ছে না সান্তাহার ২০ শয্যা হাসপাতালের কার্যক্রম
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২৩ ১৯:৪০
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২৩ ১৯:৪০

    আরো খবর

    মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক
    অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার
    ইফতার পূর্বে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    সাপাহারে সৎ মায়ের সম্পদ আত্মসাতের অভিযোগে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে: সংবাদ সম্মেলন
    বগুড়ার উন্নয়নে সকলকে কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করতে হবে- বাদশা

    শুরু হচ্ছে না সান্তাহার ২০ শয্যা হাসপাতালের কার্যক্রম

    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২৩ ১৯:৪০
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২৩ ১৯:৪০

    শুরু হচ্ছে না সান্তাহার ২০ শয্যা হাসপাতালের কার্যক্রম

    উদ্ধোধনের প্রায় দেড় যুগ পরও বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে অবস্থিত ২০ শয্যা হাসপাতালের চিকিৎসা কার্যক্রম শুরু হয়নি । হাসপাতালের অসমাপ্ত নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় এক বছর আগে। নিয়োগ দেয়া হয়েছে চিকিৎসক,সেবিকা সহ বিভিন্ন শ্রেনীর কর্মচারি । কিন্তু কাগজে কলমে ২৩ জনকে নিয়োগ দেখানো হলেও বর্তমানে হাসপাতালটিতে কোন চিকিৎসক বা সেবীকাকে কর্মরত পাওয়া যায়নি। বর্তমান অনুসন্ধানে হাসপাতালে চিকিৎসক সহ ৯ জন কর্মরত রয়েছেন । তাঁরা নিয়মিত বেতন ভাতা উত্তোলন করে আসলেও সরেজমিন তাদের কোন খোঁজ মেলেনি।

    আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০২০ সালে এই হাসপাতালের জন্য চার বিষয়ক বিশেষজ্ঞ চিকিৎসক, আবাসিক মেডিক্যাল অফিসার এবং স্টাফ নার্স সহ ২৩ জনবল দেওয়া হয়েছে। হাসপাতালের জন্য মঞ্জুরি করা পদগুলোর মধ্যে রয়েছে, জুনিয়র কনসালটেন্ট সার্জারী, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন, জুনিয়র কনসালটেন্ট গাইনী, জুনিয়র কনসালটেন্ট এনেসথিয়া, আবাসিক মেডিক্যাল
    অফিসার এবং মেডিক্যাল অফিসার। পাঁচ স্টাফ নার্স, এক মেডিক্যাল টেকনিশিয়ান (ল্যাব), এক ফার্মাসিস্ট এবং এক প্রধান সহকারি কাম হিসাব রক্ষক। এছাড়া দুই ওয়ার্ডবয়, এক ল্যাব সহকারি, এক অফিস সহায়ক, এক কুক/মশালচি, এক দারোয়ান, এক এমএলএসএস এবং এক সুইপার। মঞ্জুর করা ২৩ জনের মধ্যে ১৪টি শুন্য পদ শুন্য রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল তালিকায় বর্তমানে হাসপাতালে
    একজন আবাসিক মেডিক্যাল অফিসার ও পাঁচ স্টাফ নার্সকে কর্মরত দেখানো রয়েছে । গতকাল ৩ জানুয়ারী,মঙ্গলবার সকালে সরেজমিন সান্তাহার হাসপাতালে গিয়ে প্রধান ফটক সহ সকল দরজা তালাবদ্ধ অবস্থায় দেখা যায় । স্থানীয় লোকজনের অভিযোগ নিয়োগ পাওয়া চিকিৎসক ও নার্সরা কেউ হাসপাতালে আসেন না । হাসপাতালে এখনো শুরু হয়নি চিকিৎসা কার্যক্রম। সান্তাহার হাসপাতালে কর্মরত দেখিয়ে
    তাঁরা বেতন-ভাতা উত্তোলন করছে। সান্তাহার নাগরিক কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মোসলেম উদ্দীন বলেন, বর্তমানে সান্তাহার শহরে মানুষের চিকিৎসার কোন প্রকার ব্যবস্থা নেই । ২০ শয্যা হাসপাতালটির নির্মাণ কাজ শেষ করে জনবল নিয়োগ হলেও সেখানে চালু হয়নি চিকিৎসা কার্যক্রম, যা অত্যন্ত দুঃকজনক । তিনি দ্রুত হাসপাতালটি চালুর জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানান।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সান্তাহার পৌরসভার অর্ধলক্ষাধিক মানুষের চিকিৎসা সেবা হাতের নাগালে পৌঁছে দেওয়ার জন্য ২০০৪ সালে শহরের রথবাড়ি এলাকায় ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মান কাজ শুরু করা হয়। ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের শেষ সময়ে অর্ধ সমাপ্ত অবস্থায় হাসপাতালটির উদ্বোধন করেন তৎকালীন বিএনপি দলীয় সাংসদ আব্দুল মোমেন তালুকদার। হাসপাতালের নির্মাণ কাজ শেষ না করেই সমুদয় বিল তুলে নিয়ে উধাও হয়ে যায় নির্মাণ ঠিকাদার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বোনের ছেলে শাওরিন ইসলাম । এরপর ১৪ বছর ধরে হাসপাতালটি থাকে অর্ধসমাপ্ত অবস্থায়। বর্তমান সরকারের সময় ২০১৯ সালে পুনরায় হাসপাতালের নির্মান কাজ শুরু হয় । স্বাস্থ্য বিভাগ হাসপাতালে ২৩ লোকবল নিয়োগ দেয় ।

    বিষয়টি নিয়ে বগুড়ার সিভিল সার্জন ডা. শফিউল আজমের সাথে কথা হলে তিনি জানান, হাসপাতালে বর্হিবিভাগ চালু করা হয়েছে । কেন সেটি তালাবদ্ধ থাকছে তা খতিয়ে দেখা হবে । তিনি বলেন,দ্রুত তিনি ওই হাসপাতালে যাবেন এবং কি কি জিনিস প্রয়োজন সে সব দেখে এটি পুরোপুরি চালুর ব্যবস’া করবেন ।

    সর্বশেষ সংবাদ
    1. বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    2. রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    3. ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    4. মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    5. যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!
    6. মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক
    7. অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার
    সর্বশেষ সংবাদ
    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের

    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

    মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

    অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার

    অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬