Journalbd24.com

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক   ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • দ্বিতীয় খেলায় পঞ্চগড়ের বোদা উপজেলা ফুটবল একাডেমি বিজয়ী
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২৩ ১৯:০৯
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২৩ ১৯:০৯

    আরো খবর

    মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক
    অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার
    ইফতার পূর্বে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
    সাপাহারে সৎ মায়ের সম্পদ আত্মসাতের অভিযোগে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে: সংবাদ সম্মেলন
    বগুড়ার উন্নয়নে সকলকে কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করতে হবে- বাদশা

    দ্বিতীয় খেলায় পঞ্চগড়ের বোদা উপজেলা ফুটবল একাডেমি বিজয়ী

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২৩ ১৯:০৯
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২৩ ১৯:০৯

    দ্বিতীয় খেলায় পঞ্চগড়ের বোদা উপজেলা ফুটবল একাডেমি বিজয়ী

    আজ শুক্রবার দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় দিনের খেলা (দ্বিতীয় ম্যাচ) অনুষ্ঠিত হয়েছে।

    বিকেল তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে  অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় চুয়াডাঙ্গা’র উক্তো খেলোয়াড় একাদশ বনাম পঞ্চগড়ের বোদা উপজেলা ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হয়। এতে পঞ্চগড়ের বোদা উপজেলা ফুটবল একাডেমি ২-০ গোলে চুয়াডাঙ্গা’র উক্তো খেলোয়াড় একাদশকে হারিয়েছে।  খেলার প্রথমার্ধ গোল শুন্যভাবে শেষ হয়। খেলার দ্বিতীয়ার্ধে বিজয়ী পঞ্চগড়ের বোদা উপজেলা ফুটবল একাডেমির ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রদীপ ও ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাদল একটি করে গোল করেন।

    আজকের খেলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রথম শ্রেণির রেফারী নীলফামারীর গোবিন্দ চন্দ্র রায় রেফারীর দায়িত্ব পালন করেন। আর সহকারী রেফারী ছিলেন কৃষ্ণ রায় ও  রওশন কবির। টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় ধারাভাষ্য বর্ণনায় ছিলেন দিনাজপুরের বীরগঞ্জের স্বনামখ্যাত ধারা ভাষ্যকার মো. তাইফুল ইসলাম তফু এবং পার্বতীপুরের ধারা ভাষ্যকার খোরশেদ রায়হান। চলতি শীত মৌসুমের শেষ পৌষের হাড় কাঁপানো শীত উপেক্ষা করে ফুটবলপ্রেমী বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়ে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচটি উপভোগ করেন।

    আগামী ১৩ জানুয়ারি টুর্নামেন্টের তৃতীয় খেলায় নারায়নগঞ্জের বঙ্গবীর সংসদ ফুটবল একাডেমি বনাম জয়পুরহাট জেলা ফুটবল দল পরস্পরের মুখোমুখি হবে।

    বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে নীলফামারীর সৈয়দপুর, রংপুর, পঞ্চগড়, রাজশাহী, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, যশোর ও নারায়নগঞ্জের আটটি ফুটবল দল অংশ নিচ্ছে। এতে অংশ গ্রহনকারী দলগুলো হচ্ছে, নীলফামারীর সৈয়দপুর ফুটবল একাডেমি, যশোরের এসকে স্পোটিং ক্লাব, চুয়াডাঙ্গার উক্তো খেলোয়াড় একাদশ, রাজশাহী খেলোয়াড় কল্যাণ সমিতি, পঞ্চগড়ের বোদা উপজেলা ফুটবল একাডেমি, রংপুরের জয় স্পোটিং ক্লাব, জয়পুরহাট জেলা ফুটবল দল এবং নারায়নগঞ্জের বঙ্গবীর সংসদ ফুটবল একাডেমি। আগামী ১০ ফেব্রুয়ারি  অনুষ্ঠিত ফাইনাল খেলার মধ্যদিয়ে টুর্ণামেন্টে পরিসমাপ্তি ঘটবে।

    উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাবর্তীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।

    এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবর্তীপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমেরুল মোমিনিন মোমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রুকশানা বারী রুকু। 
    বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সাবেক সভাপতি এ কে এম খুরশীদ আলম মজনু’র সভাপতিত্বে  টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বেলাইচন্ডী ইয়ং সোসাইটির উপদেষ্টা ও পার্বতীপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক আলহাজ্ব মো. জালাল উদ্দিন, সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. বাবর আলী, কোষাধ্যক্ষ মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন পিন্টু, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক মুহিবুল্লাহ্ হাসান বিপুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মো. শাহাজাহান আলী সাজু।

    এর আগে প্রধান অতিথি আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামানিক বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।
    উদ্বোধনী খেলায় নীলফামারীর সৈয়দপুর ফুটবল একাডেমি বনাম যশোরের এসকে স্পোটিং ক্লাব পরস্পরের মুখোমুখি হয়।

    এতে নীলফামারীর সৈয়দপুর ফুটবল একাডেমি ৩ - ০ গোলে যশোরের এসকে স্পোটিং ক্লাবকে হারিয়েছে।  সৈয়দপুর ফুটবল একাডেমির ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুমন একটি এবং ১৬ নম্বর জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়াড় অ্যামেকা দলের পক্ষে দুইটি গোল করেন।

     

    সর্বশেষ সংবাদ
    1. বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের
    2. রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
    3. ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে
    4. মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার
    5. যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!
    6. মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক
    7. অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার
    সর্বশেষ সংবাদ
    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের

    বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের

    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

    রবি চৌধুরীর দেওয়া পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    ইরান যুদ্ধে তেলের দাম ১৫০ ডলার ছাড়াতে পারে

    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

    মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে কাতার

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বোকা বানাতে ভুয়া লক্ষ্যবস্তু ব্যবহার করছে ইরান!

    মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

    মাত্র ৬ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের সিদ্দিক

    অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার

    অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬