Journalbd24.com

বুধবার, ৪ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   বিরামপুরে ভাড়াটিয়াকে ধর্ষনের অভিযোগে বাড়ি ওয়ালা গ্রেফতার   ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩ ১২:১৬
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩ ১২:১৬

    আরো খবর

    বিরামপুরে ভাড়াটিয়াকে ধর্ষনের অভিযোগে বাড়ি ওয়ালা গ্রেফতার
    মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
    চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে
    নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা
    নন্দীগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে এমপি মোশারফ

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩ ১২:১৬
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩ ১২:১৬

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৩ জানুয়ারি)  বিকেলে প্রতিষ্ঠানটির নিজস্ব খেলার মাঠে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসের ২২২,পদাতিক ব্রিগেড এর কমান্ডার ও স্টেশন কমান্ডার এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল মো. ফারুক হাওলাদার,এএফডব্লিউসি,পিএসসি।

    অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি বিগ্রেডিয়ার জেনারেল মো. ফারুক হাওলাদার,এএফডব্লিউসি,পিএসসি বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে। এতে সালাম গ্রহন করেন প্রধান অতিথি বিগ্রেডিয়ার জেনারেল মো. ফারুক হাওলাদার, এএফডব্লিউসি,পিএসসি। 

    বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নজরুল ইসলাম,ফজলুল হক, বেগম রোকেয়া ও জসীমউদ্দীন হাউজে বিভক্ত হয়ে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। এতে ৮৩.১৪ পয়েন্ট অর্জন করে নজরুল ইসলাম হাউজ প্রথম, ৬৯.৮৯ পয়েন্ট পেয়ে ফজলুল হক হাউজ দ্বিতীয়, ৬২.৮৪ পয়েন্ট পেয়ে বেগম রোকেয়া হাউজ তৃতীয় এবং ৬২.৫৮ পয়েন্ট অর্জন করে জসীমউদ্দীন হাউজ চতুর্থ স্থান লাভ করে।

    এছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে “যেমন খুশি, তেমন সাজো” প্রতিযোগিতায় অংশ নেয়।  আর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে রশি টানাটানি এবং বালিশ চালনা খেলা অনুষ্ঠিত হয়েছে।
    এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের  লে. কর্নেল সরকার  মো. মোস্তাফিজুর রহমান পিবিজিএমএস, পিএসসি।

    সবশেষে কলেজের আন্তঃহাউজ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিগ্রেডিয়ার জেনারেল মো. ফারুক হাওলাদার, এএফডব্লিউসি, পিএসসি কলেজের আন্তঃহাউজ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। 

    এর আগে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে এসে পৌঁছলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল সরকার  মো. মোস্তাফিজুর রহমান পিবিজিএমএস, পিএসসি তাকে অভ্যর্থনা জানান। এ সময় উপাধ্যক্ষ (কলেজ) মো. আক্কাস আলী সরকার, উপাধ্যক্ষ (স্কুল শাখা) রেহানা খানম ও উপাধ্যক্ষ (ইংলিশ ভার্সন) মো. শফিকুল ইসলাম সঙ্গে ছিলেন।

    অনুষ্ঠানে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবীসহআমন্ত্রিত অতিথি, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, সাংবাদিক, প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

     

    সর্বশেষ সংবাদ
    1. বিরামপুরে ভাড়াটিয়াকে ধর্ষনের অভিযোগে বাড়ি ওয়ালা গ্রেফতার
    2. ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০
    3. পাকিস্তানের সব ভিসা সাক্ষাৎকার বাতিল করলো যুক্তরাষ্ট্র
    4. গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    5. মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
    6. চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে
    7. নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা
    সর্বশেষ সংবাদ
    বিরামপুরে ভাড়াটিয়াকে ধর্ষনের অভিযোগে বাড়ি ওয়ালা গ্রেফতার

    বিরামপুরে ভাড়াটিয়াকে ধর্ষনের অভিযোগে বাড়ি ওয়ালা গ্রেফতার

    ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০

    ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০

    পাকিস্তানের সব ভিসা সাক্ষাৎকার বাতিল করলো যুক্তরাষ্ট্র

    পাকিস্তানের সব ভিসা সাক্ষাৎকার বাতিল করলো যুক্তরাষ্ট্র

    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি

    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি

    মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম

    মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম

    চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

    চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

    নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা

    নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬