Journalbd24.com

বুধবার, ৪ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম   ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • পার্বতীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৩ ১৯:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৩ ১৯:১৪

    আরো খবর

    মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
    চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে
    নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা
    নন্দীগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে এমপি মোশারফ
    নন্দীগ্রামে এক রাতে ৪টি খড়ের পালায় আগুন, আতঙ্কে কৃষক পরিবার

    পার্বতীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৩ ১৯:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৩ ১৯:১৪

    পার্বতীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

    শুক্রবার দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

    বিকেল সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনার্ল খেলায় সৈয়দপুর ফুটবল একাডেমি বনাম  মানু স্মৃতি ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হয়। এতে সৈয়দপুর ফুটবল একাডেমি ৪-০ গোলে দিনাজপুরের মানু স্মৃতি ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনালে উঠেছে। 

    শুক্রবারের প্রথম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলার ১ নম্বর বেলাইচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ নুর  মোহাম্মদ রাজা। এ সময় বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিপ্লব, সাধারণ সম্পাদক বাবর আলী, কোষাধ্যক্ষ কামাল হোসেন, মো. শাহজাহান আলী সাজুসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। 

    টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলার প্রথমার্ধে সৈয়দপুর ফুটবল একাডেমির ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শিপন দলের পক্ষে প্রথম গোলটি করেন। এরপর খেলার দ্বিতীয়ার্ধে সৈয়দপুর ফুটবল একাডেমির ৫ নম্বর জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়াড় বেঞ্জি, ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাগর ও ১১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিলন  একটি করে গোল করে দলকে বিজয়ী করেন। তীব্র উত্তেজনাপূর্ণ প্রথম সেমিফাইনাল খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রথম শ্রেণির রেফারী পাবনার তুষার সরকার। আর মো. আলমগীর ও রায়হান হাসান সহকারী রেফারী ছিলেন।
     টুর্নামেন্টের গতকালকের খেলায় দিনাজপুরের বীরগঞ্জের স্বনামখ্যাত ধারা ভাষ্যকার মো. তাইফুল ইসলাম তপু ও পাবর্তীপুরের খোরশেদ রায়হান ধারাভাষ্য বর্ণনা দেন। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাটি দিনাজপুরের পার্বতীপুর, রংপুরের বদরগঞ্জ, সৈয়দপুরসহ আশেপাশের এলাকার বিপুল সংখ্যক দর্শক ফুটবলপ্রেমী উপস্থিত হয়ে উপভোগ করেন।

    আগামী ৩ ফেব্রুয়ারি (শুক্রবার) বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় পঞ্চগড়ের বোদা উপজেলা ফুটবল একাডেমি  বনাম রংপুরের পীরগঞ্জের জয় স্পোটিং ক্লাব পরস্পরের মুখোমুখি হবে।

    বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে নীলফামারীর সৈয়দপুর, রংপুর, পঞ্চগড়, রাজশাহী, দিনাজপুর, চুয়াডাঙ্গা যশোর ও নারায়নগঞ্জের আটটি ফুটবল দল অংশ করছে। 

    আগামী ১০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার মধ্যদিয়ে টুর্ণামেন্টের পরিসমাপ্তি ঘটবে।

     

    সর্বশেষ সংবাদ
    1. ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০
    2. পাকিস্তানের সব ভিসা সাক্ষাৎকার বাতিল করলো যুক্তরাষ্ট্র
    3. গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    4. মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
    5. চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে
    6. নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা
    7. নন্দীগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে এমপি মোশারফ
    সর্বশেষ সংবাদ
    ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০

    ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০

    পাকিস্তানের সব ভিসা সাক্ষাৎকার বাতিল করলো যুক্তরাষ্ট্র

    পাকিস্তানের সব ভিসা সাক্ষাৎকার বাতিল করলো যুক্তরাষ্ট্র

    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি

    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি

    মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম

    মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম

    চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

    চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

    নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা

    নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা

    নন্দীগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে এমপি মোশারফ

    নন্দীগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে এমপি মোশারফ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬