Journalbd24.com

বুধবার, ৪ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম   ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • মাত্র ৪০০ টাকার জন্য বগুড়ায় হত্যা করা হয় শিক্ষার্থী রিয়াজকে
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২৩ ২১:২৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২৩ ২১:২৭

    আরো খবর

    মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
    চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে
    নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা
    নন্দীগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে এমপি মোশারফ
    নন্দীগ্রামে এক রাতে ৪টি খড়ের পালায় আগুন, আতঙ্কে কৃষক পরিবার

    মাত্র ৪০০ টাকার জন্য বগুড়ায় হত্যা করা হয় শিক্ষার্থী রিয়াজকে

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২৩ ২১:২৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২৩ ২১:২৭

    মাত্র ৪০০ টাকার জন্য বগুড়ায় হত্যা করা হয় শিক্ষার্থী রিয়াজকে

    মাত্র ৪০০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে বগুড়ার কলেজ ছাত্র শাহরিয়ার ইসলাম রিয়াজ (১৭)কে উপর্যুপুরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি চাকু উদ্ধারসহ ২৪ ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতারের পর এই তথ্য জানিয়েছে পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন, শাজাহানপুর উপজেলার পরানবাড়ীয়া পূর্বপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে কাউছার (২২), ঝালোপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মাহমুদুল (২০) ও রামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে সাহান (২০)।

    মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ কলেজ ছাত্র রিয়াজ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে সাংবাদিকদের এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র শরাফত ইসলাম।

    এর আগে গত ৫ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি ভুট্টা ক্ষেত থেকে রিয়াজের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরে রিয়াজের মা আরজি খাতুন বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

    মঙ্গলবার আয়োজিত প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম বলেন, লাশ উদ্ধারের পর থেকেই পুলিশের একাধিক টিম তদন্তে নামে। বিভিন্ন তথ্যের ভিত্তিতে তারা দ্রুততম সময়ে ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হন। তবে আরো একজন হত্যাকান্ডে জড়িত রয়েছে যিনি এখনো পলাতক আছে বলে জানান এই কর্মকর্তা। তদন্তের স্বার্থে তার নাম পরিচয় প্রকাশ না করলেও আসামীরা প্রত্যেকেই একে অপরের ঘনিষ্ঠ বন্ধু বলে জানান তিনি।

    শরাফত ইসলাম আরো জানান, গ্রেফতার আসামীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে তারা জানতে পেরেছেন নিহত রিয়াজ গ্রেফতার কাউছারকে একটি কাজ করে দেয়ার জন্য ৪০০ টাকা দিয়েছিল। কাউছার ওই টাকা মাহমুদুলের কাছে রাখলে সে টাকা খরচ করে ফেলে। এদিকে কাউছার কাজটি না করলে রিয়াজ তার কাছ থেকে টাকা ফেরত চান। এ সময় কাউছার টাকা দিতে তালবাহানা শুরু করে। এতে রিয়াজ এলাকার এক কথিত বড় ভাইকে দিয়ে কাউছার এবং সাহানকে টাকা ফেরত দেয়ার
    জন্য চাপ সৃষ্টি করে। এরপরেও টাকা না দিলে হত্যার দু’দিন আগে গ্রেফতার কাউছারের সাথে নিহত রিয়াজ টাকার জন্য মারমুখী আচরণ করে। এ কারণে কাউছার তার বন্ধুদের সাথে পরামর্শ করে রিয়াজকে হত্যার পরিকল্পনা করে।

    তিনি আরো বলেন, গ্রেফতাররা প্রাথমিকভাবে স্বীকার করেছে তারা রিয়াজকে ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের পর গলা এবং পায়ের রগ কেটে হত্যা করে। পরে উপজেলার আমরুল ইউনিয়নের রামপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ভুট্টাক্ষেতে লাশটি ফেলে পালিয়ে যায়। আসামী কাউছার এবং মাহমুদুল এর কাছ থেকে দুইটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
    আসামীদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানান এই কর্মকর্তা।

    প্রেস ব্রিফিং এসময় উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী, ইন্সপেক্টর লুৎফর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা আরিফুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

    এদিকে বগুড়ায় হঠাৎ বেড়ে যাওয়া এই ধরনের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, তুচ্ছ বিষয়ে রিয়াজের মতো একটা তাজা প্রাণ ঝড়ে যাওয়া সত্যি দুঃখজনক। এই অপরাধগুলো প্রতিরোধে সমাজের সকলকে নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে যার শুরু হতে হবে প্রতিটি পরিবারে। তিনি বলেন, অপরাধীদের তালিকাভুক্ত করে তারা গ্রেফতারের চেষ্টা করছে তবে অপরাধ যে করুক না কেন আইনের হাত থেকে কেউ শেষ রক্ষা পাবেনা মর্মে
    কঠোর হুশিয়ারি দেন এই কর্মকর্তা।

    সর্বশেষ সংবাদ
    1. ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০
    2. পাকিস্তানের সব ভিসা সাক্ষাৎকার বাতিল করলো যুক্তরাষ্ট্র
    3. গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    4. মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
    5. চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে
    6. নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা
    7. নন্দীগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে এমপি মোশারফ
    সর্বশেষ সংবাদ
    ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০

    ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০

    পাকিস্তানের সব ভিসা সাক্ষাৎকার বাতিল করলো যুক্তরাষ্ট্র

    পাকিস্তানের সব ভিসা সাক্ষাৎকার বাতিল করলো যুক্তরাষ্ট্র

    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি

    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি

    মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম

    মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম

    চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

    চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

    নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা

    নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা

    নন্দীগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে এমপি মোশারফ

    নন্দীগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে এমপি মোশারফ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬