Journalbd24.com

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম   ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় ছিনতাইসহ তুচ্ছ ঘটনায় ৪ জন ছুরিকাহত
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ২০:১৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ২০:১৪

    আরো খবর

    মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
    চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে
    নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা
    নন্দীগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে এমপি মোশারফ
    নন্দীগ্রামে এক রাতে ৪টি খড়ের পালায় আগুন, আতঙ্কে কৃষক পরিবার

    বগুড়ায় ছিনতাইসহ তুচ্ছ ঘটনায় ৪ জন ছুরিকাহত

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ২০:১৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ২০:১৪

    বগুড়ায় ছিনতাইসহ তুচ্ছ ঘটনায় ৪ জন ছুরিকাহত

    বগুড়ায় সোমবার সন্ধ্যা থেকে কয়েক ঘন্টার ব্যবধানে ছিনতাইসহ তুচ্ছ ঘটনায় কিশোরসহ ৪ জন ছুরিকাহত হয়েছেন যাদের মাঝে একজনের অবস্থা আশঙ্কাজনক। শহরের পৃথক পৃথক স্থানে ছুরিকাঘাতের এই ঘটনাগুলো ঘটে।

    আহতরা হলেন, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আব্দুল করিমের ছেলে রাব্বী মিয়া (১৯), একই উপজেলার আবুল কালাম আজাদের ছেলে প্রিন্স আব্দুল্লাহ (২০), বগুড়া শহরের রহমান নগর এলাকার জালাল উদ্দীনের ছেলে তুষার আব্দুল্লাহ (২৩) ও দক্ষিণ ফুলবাড়ি এলাকার মো: শাহিনের ছেলে রায়হান সরকার (১৪)। বর্তমানে আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন যাদের মধ্যে তুষার আব্দুল্লাহর অবস্থা আশংকাজনক বলে জানান শজিমেকের চিকিৎসকরা।
     
    ছুরিকাঘাতের বিষয়গুলো নিশ্চিত করে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা জানান, ১৯ বছর বয়সী রাব্বী মিয়া সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সরকারি আজিজুল হক কলেজ এলাকায় ছুরিকাহত হয়। তারই এক বন্ধু তুচ্ছ বিষয়ে তর্কাতর্কির জেরে এ ঘটনা ঘটান। অপরদিকে সন্ধ্যা সোয়া ৭ টার দিকে শহরের চারমাথায় দুর্বৃত্তরা মিঠাপুকুরের বাসীন্দা প্রিন্স আব্দুল্লাহর মুঠোফোন ছিনতাইয়ের চেষ্টা করেন। তিনি বাধা দিতে গেলে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
     
    আবার বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় রাত ৮ টার দিকে কিশোর রায়হানকে ছুরিকাহত করে তারই এক কিশোর বন্ধু। তুচ্ছ বিষয়ে তর্কের জেরে ছুরিকাহত হয় রায়হান। এ ঘটনায় তার ১৬ বছর বয়সী কিশোর বন্ধুকে আটক করতে সক্ষম হয় পুলিশ।  তারা উভয়েই দক্ষিণ ফুলবাড়ি এলাকার বাসিন্দা।
     
    সর্বশেষ রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের উল্টো পাশে ছুরিকাহত হয় তুষার আব্দুল্লাহ নামের এক যুবক। ফুটপাতে গায়ে ধাক্কা লাগায় সজীব (১৯) নামের এক যুবক তাকে ছুরিকাঘাত করে। তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
     
    পরিদর্শক বাবু কুমার সাহা আরও জানান, সবগুলো ঘটনায় তুচ্ছ বিষয়ে সংগঠিত হয়েছিল। সোমবার রাতেই ২টি ঘটনার সাথে সম্পৃক্ত দুইজনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানে তাদের থেকে দুটি চাকুও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও বাকি ঘটনার সাথে জড়িতদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে অতিদ্রæত তাদের গ্রেফতার করা হবে বলে জানান এই কর্মকর্তা।
    সর্বশেষ সংবাদ
    1. ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০
    2. পাকিস্তানের সব ভিসা সাক্ষাৎকার বাতিল করলো যুক্তরাষ্ট্র
    3. গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    4. মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
    5. চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে
    6. নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা
    7. নন্দীগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে এমপি মোশারফ
    সর্বশেষ সংবাদ
    ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০

    ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০

    পাকিস্তানের সব ভিসা সাক্ষাৎকার বাতিল করলো যুক্তরাষ্ট্র

    পাকিস্তানের সব ভিসা সাক্ষাৎকার বাতিল করলো যুক্তরাষ্ট্র

    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি

    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি

    মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম

    মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম

    চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

    চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

    নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা

    নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা

    নন্দীগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে এমপি মোশারফ

    নন্দীগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে এমপি মোশারফ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬