Journalbd24.com

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম   ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • কাপ্তাই হ্রদে বোট ডুবে দুই পর্যটকের মৃত্যু, উদ্ধার ৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:৪২

    আরো খবর

    মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
    চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে
    নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা
    নন্দীগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে এমপি মোশারফ
    নন্দীগ্রামে এক রাতে ৪টি খড়ের পালায় আগুন, আতঙ্কে কৃষক পরিবার

    কাপ্তাই হ্রদে বোট ডুবে দুই পর্যটকের মৃত্যু, উদ্ধার ৫৯

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২৩ ২৩:৪২

    কাপ্তাই হ্রদে বোট ডুবে দুই পর্যটকের মৃত্যু, উদ্ধার ৫৯

    রাঙামাটির কাপ্তাই হ্রদে পর্যটকবাহী ইঞ্জিন বোট ডুবে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় ৫৯ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

    সোমবার সন্ধ্যায় শহরের ডিসি বাংলো এলাকায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা থেকে আসা এই পর্যটকরা কাপ্তাই হ্রদে নৌবিহারে বের হন। বিকেলে তাদের বহনকারী বোটটি হ্রদের পানির নিচে ডুবে থাকা গাছের গুঁড়ির সাথে ধাক্কা লেগে ডুবে যায়। আশপাশের বিভিন্ন নৌযান, ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করা হয়। 

    হাসপাতাল নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সফরসঙ্গী পল্টু বর্মন নিহত দুজনের নাম হেনা রাণী বর্মন ও পুষ্প রাণী বর্মন বলে জানিয়েছেন।

    পর্যটকদের টিম লিডার জালাল আহমেদ বলেন, ‘সোমবার ভোরে আমরা রাঙামাটি আসি এবং রিজার্ভবাজারের দুটো হোটেলে উঠি। সকাল ১০টার দিকে একটি ইঞ্জিনচালিত বোট ভাড়া করে সুভলং ঘুরে পর্যটন ঝুলন্ত সেতুতে যাই। সেখান থেকে রিজার্ভবাজার ফেরার সময় হ্রদের বুকে কোনো কিছুর ধাক্কায় আমাদের বোটটি ডুবে যায়। আমাদের চিৎকারে আশপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করে।’ 

    উদ্ধারকাজে অংশ নেওয়া সোহেল বলেন, ‘মানুষের চিৎকার শুনে আমরা দ্রুত উদ্ধারের জন্য যাই। মোটামুটি সবাইকে উদ্ধার করতে সক্ষম হই। তবে এর মধ্যে দুজনের প্রাণহানি হয়েছে বলে জেনেছি।’

    রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশা খীসা জানিয়েছেন, ‘দুজনকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়। বাকিরা মোটামুটি সকলেই সুস্থ আছেন।’

    রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, ‘সন্ধ্যায় ডিসি বাংলো এলাকায় একটি পর্যটকবাহী বোট ডুবে এ দুর্ঘটনাটি ঘটে। এতে দুজন নিহত এবং শিশুসহ ৫৯ জনকে উদ্ধার করা হয়।’

    সর্বশেষ সংবাদ
    1. ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০
    2. পাকিস্তানের সব ভিসা সাক্ষাৎকার বাতিল করলো যুক্তরাষ্ট্র
    3. গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    4. মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
    5. চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে
    6. নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা
    7. নন্দীগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে এমপি মোশারফ
    সর্বশেষ সংবাদ
    ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০

    ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০

    পাকিস্তানের সব ভিসা সাক্ষাৎকার বাতিল করলো যুক্তরাষ্ট্র

    পাকিস্তানের সব ভিসা সাক্ষাৎকার বাতিল করলো যুক্তরাষ্ট্র

    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি

    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি

    মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম

    মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম

    চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

    চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

    নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা

    নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা

    নন্দীগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে এমপি মোশারফ

    নন্দীগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে এমপি মোশারফ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬