এক বছরে ট্রেনে কেটে মারা গেছেন ৬১ ব্যক্তি
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা এলাকায় গত এক বছরে ট্রেনে কাটা পড়ে ৬১ জন নারী পুরুষ মারা গেছেন । সান্তাহার রেলওয়ে থানা সূত্রে এই তথ্য পাওয়া গেছে ।
ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া এসব ব্যক্তিদের অধিকাংশের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে । আত্মহত্যা,অসাবধনতা ও রেললাইনে মুঠোফোন ব্যবহার রেলে কেটে মৃত্যুর অন্যতম কারন বলে জানা গেছে ।
পুলিশ জানায় ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । একই সাথে লাশের দাফন,ময়না তদন্ত ও সৎকার নিয়ে পুলিশকে নানা সমস্যার সম্মুক্ষিন হতে হচ্ছে ।
সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা গেছে,গত ২০২২ সালের জানুয়ারী মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সান্তাহার রেলওয়ে থানা এলাকায় ট্রেনে কাটা পড়ে ৬১ জন নারী পুরুষ মারা গেছেন । সান্তাহার রেলওয়ে থানার এলাকা সান্তাহার জংশন ষ্টেশন থেকে উত্তরে দিনাজপুর জেলা হিলি ষ্টেশন, দক্ষিনে নাটোর জেলার মালঞ্চী ষ্টেশন এবং পূর্বে বগুড়ার জেলার সোনাতলা ষ্টেশন পর্যন্ত । রেললাইনের উভয় পাশের ১০ মিটার পর্যন্ত রেলওয়ে থানার আওতাভ’ক্ত । এই ১০ মিটারের মধ্যে যে কোন দুর্ঘটনা,মৃত্যু সহ অন্যান্য অপরাধ দেকভালের দায়িত্ব সান্তাহার রেলওয়ে থানা
পুলিশের । ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া ব্যক্তির লাশ সনাক্তকরন,দাফন ও সৎকার নিয়ে রয়েছে পুলিশের নানা সমস্যার কথা ।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, আমাদের রেলওয়ে থানার সীমানা অন্য সকল থানার চেয়ে আলাদা । সান্তাহার রেলওয়ে থানার আওতায় সান্তাহার জংশন ষ্টেশন থেকে নাটোরের মালঞ্চী ষ্টেশনের দুরুত্ব প্রায় ৬০ কিলেমিটার, দিনাজপুর জেলার হিলি ষ্টেশনের দুরুত্ব ৬৫ কিলোমিটার এবং বগুড়ার সোনাতলা ষ্টেশনের দুরুত্ব ৭২ কিলোমিটার । এই বিশাল দুরুত্ব দেকভাল করা পুলিশের জন্য অনেক কঠিন কাজ । এ সকল এলাকায় কোন ব্যক্তি ট্রেনে কেটে মারা গেলে তাঁর লাশ বহন করে থানায় নিয়ে আসা, সনাক্ত করা,ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া এ সব বিষয় নিয়ে নানা সমস্যা রয়েছে । একটি লাশ দাফনের জন্য রেলওয়ের বরাদ্দ মাত্র ১২০০ টাকা । অথচ অঞ্জাত পরিচয়ের একটি লাশ উদ্ধার করা থেকে দাফন করা পর্যন্ত প্রায় পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে যায় । অনেক সময় বিভিন্ন সংস্থার
সহয়তায় লাশ দাফনের কাজ সারতে হয় । পুলিশের সিআইডি এবং পিবিআই ফরেনসিক দল লাশ সনাক্তে সহয়তা করায় অনেকটা সুবিধা হয় । তিনি বলেন,লাশ দাফন খরচ বৃদ্ধি করার জন্য রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় ব্যবস্থাপককে (ডিআরএম) অনুরোধ করেছি । তিনি বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন ।
এ বিষয়ে পাকশী বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মাদ বলেন, বিষয়টি নিয়ে একাধিকার বার বৈঠক হয়েছে এবং সমস্যার
কথা উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে কিন্তু এ বিষয়ে অর্থ মন্ত্রনালয় অর্থ ছাড় না দেওয়ায় সমস্যার সমাধান হচ্ছে না ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ