Journalbd24.com

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম   ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • চোরের স্বর্গরাজ্য সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১ মার্চ, ২০২৩ ২১:২৮
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১ মার্চ, ২০২৩ ২১:২৮

    আরো খবর

    মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
    চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে
    নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা
    নন্দীগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে এমপি মোশারফ
    নন্দীগ্রামে এক রাতে ৪টি খড়ের পালায় আগুন, আতঙ্কে কৃষক পরিবার

    চোরের স্বর্গরাজ্য সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১ মার্চ, ২০২৩ ২১:২৮
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১ মার্চ, ২০২৩ ২১:২৮

    চোরের স্বর্গরাজ্য সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল
    নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি বর্তমানে চোরের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই এ হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের আত্মীয়-স্বজনদের নগদ টাকা-পয়সা, দামী মোবাইল ফোন সেট ও  বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি যাচ্ছে। সম্প্রতি এ সব চুরি বন্ধে হাসপাতালে ২৪ টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কিন্তু তারপরও ঠেকানো যাচ্ছে না হাসপাতালের চুরির ঘটনা। গত এক সপ্তাহে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের প্রায় ২০টি মোবাইল ফোন  ও নগদ অর্ধ লক্ষাধিক টাকা চুরি গেছে। এতে করে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীরা অনেকটাই অসহায় হয়ে পড়েছেন।
     
    সৈয়দপুর শহরের পশ্চিমে কুন্দল এলাকায় ১৯৬২ সালে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি স্থাপিত হয়েছে। বিগত ২০১১ সালে ৫০ শয্যা থেকে এ হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করা হয়।  মূলতঃ ভৌগোলিক অবস্থানগত কারণে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে সৈয়দপুর উপজেলার মানুষ ছাড়াও আশেপাশের বেশ কয়েকটি উপজেলার মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন। এ সবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, দিনাজপুরের পার্বতীপুর , চিরিরবন্দর, খানসামা, রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ, নীলফামারী সদর ও কিশোরগঞ্জ উপজেলা এলাকার একাংশের মানুষজন চিকিৎসা সেবা নিতে আসে এখানে। এছাড়াও রংপুর-দিনাজপুর মহাসড়কে দূর্ঘটনার শিকার লোকজনকেও প্রাথমিক চিকিৎসার জন্য সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হয়।
     
    এ সব নানাবিধ কারণে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে শয্যা সংখ্যার তুলনায় অনেক বেশি সংখ্যক রোগী চিকিৎসা নিতে ভর্তি হয়। এছাড়াও হাসপাতালের আউটডোরে (বর্হিবিভাগ) কয়েক শত রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন প্রতিদিন। তাই  বিভিন্ন বয়সী কয়েক শত মানুষের সমাগম ঘটে হাসপাতালটিতে প্রতিনিয়ত। আগে মাঝে মধ্যে হাসপাতালটিতে ছিঁচকে চুরির ঘটনা ঘটলেও সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়েছে আশঙ্কাজনকভাবে। গত এক সপ্তাহে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও স্বজনদের প্রায় ২০টি মোবাইল ফোন  ও নগদ অর্ধ লক্ষাধিক টাকা চুরি গেছে। হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, হাসপাতালে চুরির ঘটনাগুলো ঘটে মূলতঃ ভোর  ৩টা থেকে ৫টার মধ্যে হচ্ছে। হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা রোগী ও স্বজনেরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন, ঠিক সেই সময়ে চোরেরা কৌশলে হাসপাতালে ঢুকে পড়েন। এরপর রোগী ও তাদের স্বজনদের মোবাইল ফোন সেট, নগদ টাকা-পয়সা ও মুল্যবান জিনিসপত্র নিয়ে সটকে পড়েন। সর্বশেষ গত সপ্তাহে শহরের চামড়াগুদাম এলাকার জনৈক রফিকুল ইসলাম ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হন। রাতে চোরেরা তাঁর মোবাইল ফোন ও নগদ টাকা চুরি যায়। এর আগে সৈয়দপুর পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরের একটি মোবাইল ফোন সেট চুরির ঘটনা ঘটে।
     
    এছাড়াও হাসপাতালের আবাসিক কোয়ার্টার থেকে এক তত্ত্বাবধায়কের ব্যবহৃত মূল্যবান মোবাইল ফোন চুরি যাওয়ার রেকর্ড রয়েছে। এর আগে হাসপাতালে বৈদ্যূতিক সংযোগের সার্ভিস তার চুরির একাধিক ঘটনা ঘটে। চুরি যায় হাসপাতাল চত্বরে থাকা মসজিদের পানি তোলার মটার। আর দিনের বেলা হাসপাতালে আসা রোগী ও স্বজনদের মোটরসাইকেল, বাইসাইকেল রিকশা ও রিকশাভ্যান চুরির ঘটনা ঘটেছে অসংখ্যক বার।
     
    সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. নাজমুল হুদা জানান, রাতের বেলা হাসপাতালের ওয়ার্ডগুলো থেকে রোগী ও স্বজনদের দামী মোবাইল ফোন সেট ও নগদ টাকা পয়সা চুরির ঘটনার অভিযোগ মিলছে অহরহ। বিষয়টি সৈয়দপুর থানা পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে।
    সর্বশেষ সংবাদ
    1. ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০
    2. পাকিস্তানের সব ভিসা সাক্ষাৎকার বাতিল করলো যুক্তরাষ্ট্র
    3. গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি
    4. মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম
    5. চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে
    6. নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা
    7. নন্দীগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে এমপি মোশারফ
    সর্বশেষ সংবাদ
    ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০

    ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০

    পাকিস্তানের সব ভিসা সাক্ষাৎকার বাতিল করলো যুক্তরাষ্ট্র

    পাকিস্তানের সব ভিসা সাক্ষাৎকার বাতিল করলো যুক্তরাষ্ট্র

    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি

    গুরুতর অসুস্থ ফজলুর রহমান বাবু হাসপাতালে ভর্তি

    মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম

    মৌলভীবাজারের সালেহ আহমেদের বাড়িতে শোকের মাতম

    চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

    চট্টগ্রামে জঙ্গলে গলা কাটা সেই শিশুটি মারা গেছে

    নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা

    নন্দীগ্রামে বিএসটিআই অনুমোদনহীন দুই লাচ্ছা সেমাই কারখানায় ২০ হাজার টাকা জরিমানা

    নন্দীগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে এমপি মোশারফ

    নন্দীগ্রামে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতাকে দেখতে হাসপাতালে এমপি মোশারফ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬