Journalbd24.com

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   জমি নিয়ে বিরোধে জামায়াত নেতাকে ছুরিকাঘাতে হত্যা   ইরানে যুদ্ধ চার সপ্তাহ চলতে পারে: ট্রাম্প   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আক্কেলপুরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার
    আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধি
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২৩ ১৫:০৬
    আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধি
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২৩ ১৫:০৬

    আরো খবর

    জমি নিয়ে বিরোধে জামায়াত নেতাকে ছুরিকাঘাতে হত্যা
    নন্দীগ্রামে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনায় সংকুচিত সরিষার হাট
    পঞ্চগড়ের সুমপাড়া-খোপড়াবান্দী সড়কের হাটুয়ার ঘাটে ব্রীজ চায় এলাকাবাসী
    পার্বতীপুর সমিতি ঢাকার"দোয়া ও ইফতার মাহফিল
    আদমদীঘির পাল্লা-কুসম্বী শশ্মান পুকুরের নামজারি বাতিলে গড়িমসি

    আক্কেলপুরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

    আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধি
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২৩ ১৫:০৬
    আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধি
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২৩ ১৫:০৬

    আক্কেলপুরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার
    জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের গুড়-ম্বা পূর্বপাড়া গ্রামে স্বামী এশার নামাজ আদায় শেষে বাড়িতে এসে শয়ন কক্ষে দেখতে পায় স্ত্রীর গলাকাটা লাশ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় থানা পুলিশ। ঘটনাটি নিহতের বাবার পরিবারের দাবী তার স্বামী, ভাসুর ও তার স্ত্রী মিলে তাকে হত্যা করেছে।
     
    নিহত মোছা: পান্না (৩১) গুড়–ম্বা গ্রামের সিরাজুল ইসলাম লালুর স্ত্রী এবং বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ধামাইল গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। ২০০৯ সালে তাদের বিয়ে হয়।
     
    সরেজমিনে গিয়ে দেখা যায়, শবে বরাতের রাতে মঙ্গলবার বাড়ির আঙ্গিনা ভর্তি লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে কার্যক্রম পরিচালনা করছেন আক্কেলপুর থানা পুলিশ। ওই শয়ন কক্ষের ভেতরে গিয়ে দেখা যায়, মেঝেতে পড়ে রয়েছে পান্নার গলাকাটা লাশ। পুরো ঘরের জিনিসপত্র লন্ডভন্ড। ঘরের বাইরে স্বামী লালুকে সান্তনা দিচ্ছেন স্থানীয়রা। খবর পেয়ে ছুটে আসে নিহতের পরিবারের লোকজন। নিহতের পরিবারের দাবী স্বামী, ভাসুর ও তার স্ত্রী মিলে তাকে হত্যা করেছে।
     
    ঘটনার বিষয়ে স্বামী সিরাজুলল ইসলাম লালু বলেন,‘ আমি এশার নামাজে যাওয়ার আগে আমার স্ত্রীকে জীবিত দেখে গেছি। নামাজ ও শবে বরাতের মিলাদ শেষে তবারক নিয়ে এসে দেখি ঘরের মধ্যে তার গলাকাটা লাশ। মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। এসময় বাড়িতে কেউ ছিলনা’।
     
    নিহতের ভাসুর আছাব শেখ বলেন,‘ আমার ভাইয়ের কিছু আগেই আমি নামাজে যাই। ভাই আসার অল্প সময় আগেই আমি বাড়িতে আসি। নামাজ শেষে বাড়িতে এসে আমার ভাই তার স্ত্রীর নাম ধরে ডাকতে থাকে। সাড়া না পেয়ে পরে ঘরে ডুকে ঘর লন্ডভন্ড ও লাশ দেখে আমাকে ডাকতে থাকে। ঘরে গিয়ে আমিও দেখি তার স্ত্রীর গলাকাটা লাশ মেঝেতে পড়ে আছে। তখন আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে’।
     
    নিহতের পিতা আনোয়ার হোসেন কান্না জড়িত কন্ঠে বলেন,‘ ফোনে খবর পেয়ে আমরা এখানে এসেছি। আমার মেয়ের ভাসুর ও তার স্ত্রী মিলে তাকে হত্যা করেছে’।
     
    নিহতের খালা মোর্শেদা জানায়,‘ পান্না নিঃসন্তান হওয়ায় তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কলোহ হতো। তার ভাসুর ও জা মিলে পান্নার বাপের বাড়ির জমি লিখে দেওয়ার কথা বলত। এটি নিয়ে আমার ভাগ্নির সাথে তার ভাসুর ও জা খারাপ আচরণ করত। তারাই তাকে হত্যা করেছে। এ ঘটনায় তার স্বামীও জড়িত আছে’।
     
    প্রতিবেশীদের সাথে কথা বলে জানা গেছে, লালু ও তার ভাই নামাজেই ছিলেন। তবে দাম্পত্য জীবনের কলোহের বিষয়েও স্থানীয়দের কিছু জানা নেই।
     
    ভোরে আক্কেলপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানা হেফাজতে নিয়ে মর্গে পাঠায়। এঘটনায় রাতেই সিআইডির সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদের নের্তৃত্বে ক্রাইম সিন টিম ও জয়পুরহাট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ইসতিয়াক আলম, ডিবি পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন।
     
    আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন,‘ প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলোহের জেরে তাকে হত্যা করা হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী, তার ভাসুর, জা ও এক ভাতিজাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে’।
    সর্বশেষ সংবাদ
    1. ইরানে যুদ্ধ চার সপ্তাহ চলতে পারে: ট্রাম্প
    2. ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও
    3. জমি নিয়ে বিরোধে জামায়াত নেতাকে ছুরিকাঘাতে হত্যা
    4. নন্দীগ্রামে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনায় সংকুচিত সরিষার হাট
    5. পঞ্চগড়ের সুমপাড়া-খোপড়াবান্দী সড়কের হাটুয়ার ঘাটে ব্রীজ চায় এলাকাবাসী
    6. পার্বতীপুর সমিতি ঢাকার"দোয়া ও ইফতার মাহফিল
    7. আদমদীঘির পাল্লা-কুসম্বী শশ্মান পুকুরের নামজারি বাতিলে গড়িমসি
    সর্বশেষ সংবাদ
    ইরানে যুদ্ধ চার সপ্তাহ চলতে পারে: ট্রাম্প

    ইরানে যুদ্ধ চার সপ্তাহ চলতে পারে: ট্রাম্প

    ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও

    ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও

    জমি নিয়ে বিরোধে জামায়াত নেতাকে ছুরিকাঘাতে হত্যা

    জমি নিয়ে বিরোধে জামায়াত নেতাকে ছুরিকাঘাতে হত্যা

    নন্দীগ্রামে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনায় সংকুচিত সরিষার হাট

    নন্দীগ্রামে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনায় সংকুচিত সরিষার হাট

    পঞ্চগড়ের সুমপাড়া-খোপড়াবান্দী সড়কের হাটুয়ার ঘাটে ব্রীজ চায় এলাকাবাসী

    পঞ্চগড়ের সুমপাড়া-খোপড়াবান্দী সড়কের হাটুয়ার ঘাটে ব্রীজ চায় এলাকাবাসী

    পার্বতীপুর সমিতি ঢাকার

    পার্বতীপুর সমিতি ঢাকার"দোয়া ও ইফতার মাহফিল

    আদমদীঘির পাল্লা-কুসম্বী শশ্মান পুকুরের নামজারি বাতিলে গড়িমসি

    আদমদীঘির পাল্লা-কুসম্বী শশ্মান পুকুরের নামজারি বাতিলে গড়িমসি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬