Journalbd24.com

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   জমি নিয়ে বিরোধে জামায়াত নেতাকে ছুরিকাঘাতে হত্যা   ইরানে যুদ্ধ চার সপ্তাহ চলতে পারে: ট্রাম্প   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শিক্ষার্থী ঝরেপড়ার হার রোধে জাতীয় পর্যায়ে সৈয়দপুর তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় অবস্থানে
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২৩ ১৩:৪৮
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২৩ ১৩:৪৮

    আরো খবর

    জমি নিয়ে বিরোধে জামায়াত নেতাকে ছুরিকাঘাতে হত্যা
    নন্দীগ্রামে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনায় সংকুচিত সরিষার হাট
    পঞ্চগড়ের সুমপাড়া-খোপড়াবান্দী সড়কের হাটুয়ার ঘাটে ব্রীজ চায় এলাকাবাসী
    পার্বতীপুর সমিতি ঢাকার"দোয়া ও ইফতার মাহফিল
    আদমদীঘির পাল্লা-কুসম্বী শশ্মান পুকুরের নামজারি বাতিলে গড়িমসি

    শিক্ষার্থী ঝরেপড়ার হার রোধে জাতীয় পর্যায়ে সৈয়দপুর তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় অবস্থানে

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২৩ ১৩:৪৮
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১২ মার্চ, ২০২৩ ১৩:৪৮

    শিক্ষার্থী ঝরেপড়ার হার রোধে জাতীয় পর্যায়ে সৈয়দপুর তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় অবস্থানে

    শিক্ষার্থী ঝরেপড়ার হার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হওয়ায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান লাভ করেছে নীলফামারীর সৈয়দপুর তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। জাতীয় শিক্ষা পদক - ২০২২ এর এ ধরনের বিদ্যালয় বাছাই প্রতিযোগিতায় অংশ নিয়ে জাতীয় পর্যায়ে ওই কৃতিত্ব অর্জন করেছে বিদ্যালয়টি। গত ৯ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন (উপসচিব) এসএম আনছারুজ্জামান স্বাক্ষরিত পত্রে তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ সাফল্যের বিষয়টি জানানো হয়েছে।

    জানা গেছে, গত ১২ জানুয়ারী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাল্টিপারপাস কনফারেন্স হলে প্রাথমিক শিক্ষা পদক-২০২২  প্রদানের নিমিত্তে জাতীয় পর্যায়ে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থী ঝরেপড়ার হার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম দেশের আটটি বিভাগে আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেন। এ প্রতিযোগিতায় অংশ নিয়ে সৈয়দপুর উপজেলা শহরের তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী ঝরেপড়ার হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে  বিদ্যালয়টি জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করে। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যালটিকে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থানে নির্বাচিত করা হয়েছে। এর আগে জাতীয় শিক্ষা পদক-২০২২ এ তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সৈয়দপুর উপজেলা, নীলফামারী জেলা ও রংপুর বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান লাভের গৌরব অর্জন করে।
     শহরের চাঁদনগর এলাকায় বিগত ১৯১৩ সালে সৈয়দপুর তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ছয় শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। আর বিদ্যালয়টিতে উল্লিখিত সংখ্যক শিক্ষার্থীদের পাঠদানের জন্য ১০জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত রয়েছেন। ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়টির ২১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এদের মধ্যে ১৭জন ট্যালেন্টপুরে এবং ৪  জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। শুধুমাত্র লেখাপড়ায় নয়, এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা পাঠ্যক্রমেও অংশ নিয়ে প্রতিবছর প্রতিষ্ঠানের সুনাম বয়ে আসছে।

    সৈয়দপুর তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান খান বলেন, আমরা বিদ্যালয়ের শ্রেণিতে নিয়মিত পাঠদানের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের শারীরিক গঠন, মেধা ও মনন সৃষ্টিতে সহপাঠ্যক্রমেরও ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। আর বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের শ্রেণি কক্ষে পাঠদানসহ সকল বিষয়ে অত্যন্ত আন্তরিক। আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সকল শিক্ষার্থীদের সুশিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। প্রাথমিক শিক্ষা বিভাগের সার্বিক তদারকি ও শিক্ষার্থীর অভিভাবকদের সর্বাত্মক সহযোগিতায়  আমাদের বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে সামনের দিকে এগিয়ে চলেছে।

     

    সর্বশেষ সংবাদ
    1. ইরানে যুদ্ধ চার সপ্তাহ চলতে পারে: ট্রাম্প
    2. ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও
    3. জমি নিয়ে বিরোধে জামায়াত নেতাকে ছুরিকাঘাতে হত্যা
    4. নন্দীগ্রামে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনায় সংকুচিত সরিষার হাট
    5. পঞ্চগড়ের সুমপাড়া-খোপড়াবান্দী সড়কের হাটুয়ার ঘাটে ব্রীজ চায় এলাকাবাসী
    6. পার্বতীপুর সমিতি ঢাকার"দোয়া ও ইফতার মাহফিল
    7. আদমদীঘির পাল্লা-কুসম্বী শশ্মান পুকুরের নামজারি বাতিলে গড়িমসি
    সর্বশেষ সংবাদ
    ইরানে যুদ্ধ চার সপ্তাহ চলতে পারে: ট্রাম্প

    ইরানে যুদ্ধ চার সপ্তাহ চলতে পারে: ট্রাম্প

    ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও

    ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও

    জমি নিয়ে বিরোধে জামায়াত নেতাকে ছুরিকাঘাতে হত্যা

    জমি নিয়ে বিরোধে জামায়াত নেতাকে ছুরিকাঘাতে হত্যা

    নন্দীগ্রামে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনায় সংকুচিত সরিষার হাট

    নন্দীগ্রামে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনায় সংকুচিত সরিষার হাট

    পঞ্চগড়ের সুমপাড়া-খোপড়াবান্দী সড়কের হাটুয়ার ঘাটে ব্রীজ চায় এলাকাবাসী

    পঞ্চগড়ের সুমপাড়া-খোপড়াবান্দী সড়কের হাটুয়ার ঘাটে ব্রীজ চায় এলাকাবাসী

    পার্বতীপুর সমিতি ঢাকার

    পার্বতীপুর সমিতি ঢাকার"দোয়া ও ইফতার মাহফিল

    আদমদীঘির পাল্লা-কুসম্বী শশ্মান পুকুরের নামজারি বাতিলে গড়িমসি

    আদমদীঘির পাল্লা-কুসম্বী শশ্মান পুকুরের নামজারি বাতিলে গড়িমসি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬