Journalbd24.com

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও   জমি নিয়ে বিরোধে জামায়াত নেতাকে ছুরিকাঘাতে হত্যা   ইরানে যুদ্ধ চার সপ্তাহ চলতে পারে: ট্রাম্প   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • রমজানে কেউ সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩ ২১:৩৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩ ২১:৩৭

    আরো খবর

    জমি নিয়ে বিরোধে জামায়াত নেতাকে ছুরিকাঘাতে হত্যা
    নন্দীগ্রামে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনায় সংকুচিত সরিষার হাট
    পঞ্চগড়ের সুমপাড়া-খোপড়াবান্দী সড়কের হাটুয়ার ঘাটে ব্রীজ চায় এলাকাবাসী
    পার্বতীপুর সমিতি ঢাকার"দোয়া ও ইফতার মাহফিল
    আদমদীঘির পাল্লা-কুসম্বী শশ্মান পুকুরের নামজারি বাতিলে গড়িমসি

    রমজানে কেউ সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩ ২১:৩৭
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩ ২১:৩৭

    রমজানে কেউ সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে
    পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, বিশুদ্ধ খাদ্য সরবরাহ নিশ্চিতকরণ, যানজট নিরসনসহ সার্বিক বিষয়ে বগুড়ায় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন বাজারের সাধারণ ব্যবসায়ীদের সাথে বিশেষ সভা করেছে জেলা প্রশাসন। বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার দুপুর সাড়ে ৩ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে শুরু হওয়া এই সভা চলে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।

    সভায় সাধারণ ব্যবসায়ীরা জানান, এই বছর বাজারে নিত্যপ্রয়োজনীয় অধিকাংশের পণ্যের পর্যাপ্ত আমদানি রয়েছে যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে পণ্যের দাম বাড়বে না। এছাড়াও যানজট নিরসন ও শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীরা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
     
    সভায় জেলা প্রশাসক সাইফুল ইসলাম মাহে রমজানে কঠোরভাবে বাজার মনিটরিং এর কথা বলেন। কেউ যদি এই পবিত্র মাসে সিন্ডিকেট কিংবা অসাদুপায় অবলম্বন করে দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট বা মূল্যবৃদ্ধি ঘটায় তা কঠোর হস্তে দমন করা হবে যার লক্ষ্যে বাজারে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
     
    সভায় রমজানে সেহেরী, ইফতার ও তারাবির নামাজের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন জেলা প্রশাসক।যানজট নিরসনে ভাসমান ব্যবসায়ীদের পুরো মাসজুড়ে সুনির্দিষ্ট কিছু জায়গায় অস্থায়ীভাবে পুনর্বাসন করার বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত নেয়া হয় সভায়। এছাড়াও নিরাপত্তা বিবেচনায় জেলায় যেকোন রেস্তোরাঁ বা হোটেলে সেহেরি পার্টি থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান।

    এসময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক যথাক্রমে দীনেশ সরকার ও নিলুফা ইয়াসমিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল ইসলাম রিজভী, বিসিক বগুড়ার ডিজিএম একেএম মাহফুজুর রহমান, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি মাহফুজুল ইসলাম রাজ, ব্যবসায়ী নেতা এ্যাডোনিস বাবু তালুকদার, পরিমল প্রসাদ রাজ, সায়েম ট্রেডার্সের আব্দুল মান্নান প্রমুখ।
    সর্বশেষ সংবাদ
    1. ইরানে যুদ্ধ চার সপ্তাহ চলতে পারে: ট্রাম্প
    2. ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও
    3. জমি নিয়ে বিরোধে জামায়াত নেতাকে ছুরিকাঘাতে হত্যা
    4. নন্দীগ্রামে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনায় সংকুচিত সরিষার হাট
    5. পঞ্চগড়ের সুমপাড়া-খোপড়াবান্দী সড়কের হাটুয়ার ঘাটে ব্রীজ চায় এলাকাবাসী
    6. পার্বতীপুর সমিতি ঢাকার"দোয়া ও ইফতার মাহফিল
    7. আদমদীঘির পাল্লা-কুসম্বী শশ্মান পুকুরের নামজারি বাতিলে গড়িমসি
    সর্বশেষ সংবাদ
    ইরানে যুদ্ধ চার সপ্তাহ চলতে পারে: ট্রাম্প

    ইরানে যুদ্ধ চার সপ্তাহ চলতে পারে: ট্রাম্প

    ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও

    ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও

    জমি নিয়ে বিরোধে জামায়াত নেতাকে ছুরিকাঘাতে হত্যা

    জমি নিয়ে বিরোধে জামায়াত নেতাকে ছুরিকাঘাতে হত্যা

    নন্দীগ্রামে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনায় সংকুচিত সরিষার হাট

    নন্দীগ্রামে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনায় সংকুচিত সরিষার হাট

    পঞ্চগড়ের সুমপাড়া-খোপড়াবান্দী সড়কের হাটুয়ার ঘাটে ব্রীজ চায় এলাকাবাসী

    পঞ্চগড়ের সুমপাড়া-খোপড়াবান্দী সড়কের হাটুয়ার ঘাটে ব্রীজ চায় এলাকাবাসী

    পার্বতীপুর সমিতি ঢাকার

    পার্বতীপুর সমিতি ঢাকার"দোয়া ও ইফতার মাহফিল

    আদমদীঘির পাল্লা-কুসম্বী শশ্মান পুকুরের নামজারি বাতিলে গড়িমসি

    আদমদীঘির পাল্লা-কুসম্বী শশ্মান পুকুরের নামজারি বাতিলে গড়িমসি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬