শাজাহানপুর উপজেলা মডেল মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন
বগুড়ার শাজাহানপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ১ তলার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলহাজ্ব ভিপি এম সুলতান আহম্মেদ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার গনপূর্ত বিভাগের উপ প্রকৌশলী আব্দুল্লাহ আল ফারুক,সহকারী প্রকৌশলী রিপন আলী,উপজেলা ইসলামি ফাউন্ডেশন জি সি আল আমিন, উপজেলা যুবলীগের সদস্য আপেল মাহমুদ সহ ইসলামিক ফাউন্ডেশন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ