Journalbd24.com

সোমবার, ২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   পিডিপি’র প্রকল্পে ১০টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত   খামেনির মেয়ে, মেয়ে জামাই ও নাতি নিহত   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে ঢেলাপীর উত্তরা আবাসনে অগ্নিনির্বাপণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৩ ১৫:০২
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৩ ১৫:০২

    আরো খবর

    পিডিপি’র প্রকল্পে ১০টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত
    বগুড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুবদলের ঈদ সামগ্রী বিতরণ
    হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল
    আদমদীঘিতে এবারও ন্যায্য মূল্য পাচ্ছে না আলু চাষীরা
    আদমদীঘিতে অপহৃত স্কুল ছাত্রী পাঁচবিবিতে উদ্ধার

    সৈয়দপুরে ঢেলাপীর উত্তরা আবাসনে অগ্নিনির্বাপণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৩ ১৫:০২
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৩ ১৫:০২

    সৈয়দপুরে ঢেলাপীর উত্তরা আবাসনে অগ্নিনির্বাপণ বিষয়ক মহড়া অনুষ্ঠিত

    নীলফামারীর সৈয়দপুর শহরের উপকন্ঠে অবস্থিত ঢেলাপীর উত্তরা আবাসনে অগ্নিনির্বাপণ বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়েছে। অগ্নি দূর্ঘটনায় সচেতনতা সৃষ্টিতে রোববার (২৩ এপ্রিল) সকাল ১০টায় সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সৈয়দপুর স্টেশন ওই মহড়ার আয়োজন করে।

    অগ্নি নির্বাপণ মহড়ার প্রারম্ভে উত্তরা আবাসনের বাসিন্দাদের উদ্দেশ্যে অগ্নিনির্বাপনের বিভিন্ন কৌশল সম্পর্কে দিক নিদের্শনামূলক বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সৈয়দপুর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. খুরশীদ আলম। 

    পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সৈয়দপুর স্টেশনের সুদক্ষ কর্মীরা গ্যাস সিলিন্ডারের আগুনসহ বিভিন্ন আবাসিক এলাকায় সংঘটিত আগুন নিয়ন্ত্রণ করার বিভিন্ন কলাকৌশল উত্তরা আবাসনের বাসিন্দাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেন এবং পরবর্তীতে আবাসনের বাসিন্দাদের সে সব অনুশীলন করানো হয়েছে। 

    সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. খুরশীদ আলম জানান, সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকাসহ দেশের নানা স্থানে বড় বড় মার্কেটে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। মূলতঃ এ সব মার্কেটে অগ্নিনির্বাপণের যথাযথ ব্যবস্থাপনা এবং ব্যবসায়ীদের মধ্যে অগ্নি নির্বাপণের কলাকৌশল সম্পর্কে জানা না থাকায়  ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়। তাই বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেটকে অগ্নিকান্ডের কবল থেকে রক্ষায় এবং সংঘটিত আগুনের হাত থেকে সব রকম জানমালের ক্ষয়ক্ষতি কমানোর জন্য আমাদের অগ্নিনির্বাপনের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

    তিনি আরো বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে সারাদেশে  অগ্নি বিষয়ক সচেতনতা সৃষ্টিতে অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে আমরাও সৈয়দপুর ফয়ার সার্ভিস স্টেশন এলাকার বিভিন্ন স্থানে এ ধরণের অগ্নিনির্বাপণ বিষয়ে মহড়ার আয়োজন করছি। আমরা খুব শিগগিরই  সৈয়দপুর উপজেলা প্রশাসনকে নিয়ে শহরের মার্কেটগুলোতে অগ্নিনির্বাপণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে কার্যক্রম পরিচালনা করবো।     

     

    সর্বশেষ সংবাদ
    1. পিডিপি’র প্রকল্পে ১০টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত
    2. বগুড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুবদলের ঈদ সামগ্রী বিতরণ
    3. হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল
    4. খামেনির মেয়ে, মেয়ে জামাই ও নাতি নিহত
    5. খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান, প্রতিশোধের ঘোষণা
    6. আদমদীঘিতে এবারও ন্যায্য মূল্য পাচ্ছে না আলু চাষীরা
    7. আদমদীঘিতে অপহৃত স্কুল ছাত্রী পাঁচবিবিতে উদ্ধার
    সর্বশেষ সংবাদ
    পিডিপি’র প্রকল্পে ১০টি পদে
নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

    পিডিপি’র প্রকল্পে ১০টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

    বগুড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায়
যুবদলের ঈদ সামগ্রী বিতরণ

    বগুড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুবদলের ঈদ সামগ্রী বিতরণ

    হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার 
দাবিতে গভীর নলকুপ দখল

    হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল

    খামেনির মেয়ে, মেয়ে জামাই ও নাতি নিহত

    খামেনির মেয়ে, মেয়ে জামাই ও নাতি নিহত

    খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান, প্রতিশোধের ঘোষণা

    খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান, প্রতিশোধের ঘোষণা

    আদমদীঘিতে এবারও ন্যায্য মূল্য পাচ্ছে না আলু চাষীরা

    আদমদীঘিতে এবারও ন্যায্য মূল্য পাচ্ছে না আলু চাষীরা

    আদমদীঘিতে অপহৃত স্কুল ছাত্রী পাঁচবিবিতে উদ্ধার

    আদমদীঘিতে অপহৃত স্কুল ছাত্রী পাঁচবিবিতে উদ্ধার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬