Journalbd24.com

সোমবার, ২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   পিডিপি’র প্রকল্পে ১০টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত   খামেনির মেয়ে, মেয়ে জামাই ও নাতি নিহত   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় এসএসসির প্রশ্নপত্র ফাঁসের নাটক সাজিয়ে অর্থ আদায়, গ্রেপ্তার ৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ মে, ২০২৩ ২১:৩১
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ মে, ২০২৩ ২১:৩১

    আরো খবর

    পিডিপি’র প্রকল্পে ১০টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত
    বগুড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুবদলের ঈদ সামগ্রী বিতরণ
    হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল
    আদমদীঘিতে এবারও ন্যায্য মূল্য পাচ্ছে না আলু চাষীরা
    আদমদীঘিতে অপহৃত স্কুল ছাত্রী পাঁচবিবিতে উদ্ধার

    বগুড়ায় এসএসসির প্রশ্নপত্র ফাঁসের নাটক সাজিয়ে অর্থ আদায়, গ্রেপ্তার ৪

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ মে, ২০২৩ ২১:৩১
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১ মে, ২০২৩ ২১:৩১

    বগুড়ায় এসএসসির প্রশ্নপত্র ফাঁসের নাটক সাজিয়ে অর্থ আদায়, গ্রেপ্তার ৪
    এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে বগুড়ার ধুনট উপজেলা থেকে ৪ যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) আভিযানিক দল। অভিযুক্তরা ফেসবুক গ্রুপে এসব প্রশ্নপত্র প্রচার করে সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করতেন।

    সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানিয়েছেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম। এর আগে রোববার বিকেলে ধুনটের জোড়খালি হাফেজখানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের সদস্যরা।

    গ্রেপ্তার চারজন হলেন সালমান (২০), রাইসুল ইসলাম (২০), আহসান হাবীব ও আব্দুল মোমিন (২০)। তারা সবাই ধুনটের জোড়খালি গ্রামের বাসিন্দা। এ সময় গ্রেপ্তারদের কাছে থেকে একটি ল্যাপটপ ও চারটি স্মার্ট মোবাইল ফোনও জব্দ করা হয়।

    সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সুদীপ কুমার বলেন, “JSC/SSC All Question Out" নামে ফেসবুকে পেজ খুলে সেখানে বিগত বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নের কাটা অংশের ছবি পোস্ট করা হতো। এসব পোস্টের মাধ্যমে গ্রেপ্তার যুবকরা এই প্রশ্নপত্র ফাঁসের নাটক সাজাতেন। এ জন্য চক্রটি বিভিন্ন সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করে ল্যাপটপের মাধ্যমে সুপার এডিট করে প্রতারণা করতো। জেলা পুলিশ সুপার আরো বলেন, যারা প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিতে ইচ্ছুক তাদের ওই পেজে ম্যাসেজ দিতে বলে। পোস্ট দেখে আগ্রহীরা যোগাযোগ করলেই তাদের হোয়াটসঅ্যাপে যুক্ত করা হতো। দুটি বিকাশ নম্বরে টাকা পাঠানোর বিনিময়ে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করতেন অভিযুক্তরা। এভাবে দীর্ঘদিন ধরে এই প্রতারণা করছিলেন তারা।

    তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর চক্রের সদস্যরা পুলিশের কাছে এসব অপরাধের কথা স্বীকার করেছেন। পরে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আখতার পিপিএম, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইন্সপেক্টর সাইহান ওলিউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

     
     
    সর্বশেষ সংবাদ
    1. পিডিপি’র প্রকল্পে ১০টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত
    2. বগুড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুবদলের ঈদ সামগ্রী বিতরণ
    3. হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল
    4. খামেনির মেয়ে, মেয়ে জামাই ও নাতি নিহত
    5. খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান, প্রতিশোধের ঘোষণা
    6. আদমদীঘিতে এবারও ন্যায্য মূল্য পাচ্ছে না আলু চাষীরা
    7. আদমদীঘিতে অপহৃত স্কুল ছাত্রী পাঁচবিবিতে উদ্ধার
    সর্বশেষ সংবাদ
    পিডিপি’র প্রকল্পে ১০টি পদে
নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

    পিডিপি’র প্রকল্পে ১০টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

    বগুড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায়
যুবদলের ঈদ সামগ্রী বিতরণ

    বগুড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুবদলের ঈদ সামগ্রী বিতরণ

    হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার 
দাবিতে গভীর নলকুপ দখল

    হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল

    খামেনির মেয়ে, মেয়ে জামাই ও নাতি নিহত

    খামেনির মেয়ে, মেয়ে জামাই ও নাতি নিহত

    খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান, প্রতিশোধের ঘোষণা

    খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান, প্রতিশোধের ঘোষণা

    আদমদীঘিতে এবারও ন্যায্য মূল্য পাচ্ছে না আলু চাষীরা

    আদমদীঘিতে এবারও ন্যায্য মূল্য পাচ্ছে না আলু চাষীরা

    আদমদীঘিতে অপহৃত স্কুল ছাত্রী পাঁচবিবিতে উদ্ধার

    আদমদীঘিতে অপহৃত স্কুল ছাত্রী পাঁচবিবিতে উদ্ধার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬