Journalbd24.com

সোমবার, ২ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   পিডিপি’র প্রকল্পে ১০টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত   খামেনির মেয়ে, মেয়ে জামাই ও নাতি নিহত   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়া শজিমেকে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে নার্সদের বাকবিতণ্ডা
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১০ মে, ২০২৩ ২২:২৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১০ মে, ২০২৩ ২২:২৪

    আরো খবর

    পিডিপি’র প্রকল্পে ১০টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত
    বগুড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুবদলের ঈদ সামগ্রী বিতরণ
    হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল
    আদমদীঘিতে এবারও ন্যায্য মূল্য পাচ্ছে না আলু চাষীরা
    আদমদীঘিতে অপহৃত স্কুল ছাত্রী পাঁচবিবিতে উদ্ধার

    বগুড়া শজিমেকে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে নার্সদের বাকবিতণ্ডা

    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১০ মে, ২০২৩ ২২:২৪
    ষ্টাফ রিপোর্টার
    প্রকাশিত : ১০ মে, ২০২৩ ২২:২৪

    বগুড়া শজিমেকে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে নার্সদের বাকবিতণ্ডা

    বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের শিশু ওয়ার্ডে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় এবং কর্মবিরতি শুরু করে। পরে কর্তৃপক্ষের হস্তক্ষেপে কর্মবিরতি প্রত্যাহার করা হয়।

    প্রত্যক্ষদর্শী অনেকের সাথে কথা বলে জানা যায়, শিশু বিভাগে মাশরুর রিশাদ নামের একজন ইন্টার্ন চিকিৎসক রাতের ডিউটি শেষে ফিরছিলেন। এই সময় হাসপাতালের করিডর পরিষ্কার করার জেরে তানজিলা নামে এক নার্সের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। ইন্টার্ন চিকিৎসক ও নার্স ঘটনাটি তাদের সহকর্মীদের জানালে উভয়পক্ষের মধ্যে উত্তেজনাময় তর্কাতর্কি হয়। পরে উভয় পক্ষ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থায় নেয়। এ সময় প্রায় ৪৫ মিনিট হাসপাতালের নার্সরা কর্ম থেকে বিরত থাকেন। পরে শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আলম উভয়পক্ষকে ডেকে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

    বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন শজিমেক হাসপাতাল শাখার সভাপতি আব্দুল হান্নান জানান, সকালে শিশু ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মী করিডর পরিষ্কার করছিলেন। তখন এক ইন্টার্ন চিকিৎসক সেখান দিয়ে যাওয়ার সময় নার্সের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়। ঘটনা জেনে সবাই মিলে প্রশাসনিক ভবনে গিয়েছিলাম। এ সময়ের মধ্যে কাজ বন্ধ ছিল। তবে কর্মবিরতির ঘটনা ঘটেনি।

    শজিমেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. তাসফিকুর রহমান বলেন, সকালে শিশু ওয়ার্ডে এক নার্স ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়।

    বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) সহকারী পরিচালক যাকারিয়া রানা জানান, উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। নার্সরা প্রশাসনিক ভবনে এলে তাদের বুঝিয়ে কাজে ফেরানো হয়। এ ঘটনায় চার সদস্যর তদন্ত কমিটি গঠন হয়েছে। বর্তমানে চিকিৎসা সেবা স্বাভাবিক রয়েছে।

     
     
    সর্বশেষ সংবাদ
    1. পিডিপি’র প্রকল্পে ১০টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত
    2. বগুড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুবদলের ঈদ সামগ্রী বিতরণ
    3. হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল
    4. খামেনির মেয়ে, মেয়ে জামাই ও নাতি নিহত
    5. খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান, প্রতিশোধের ঘোষণা
    6. আদমদীঘিতে এবারও ন্যায্য মূল্য পাচ্ছে না আলু চাষীরা
    7. আদমদীঘিতে অপহৃত স্কুল ছাত্রী পাঁচবিবিতে উদ্ধার
    সর্বশেষ সংবাদ
    পিডিপি’র প্রকল্পে ১০টি পদে
নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

    পিডিপি’র প্রকল্পে ১০টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

    বগুড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায়
যুবদলের ঈদ সামগ্রী বিতরণ

    বগুড়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুবদলের ঈদ সামগ্রী বিতরণ

    হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার 
দাবিতে গভীর নলকুপ দখল

    হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল

    খামেনির মেয়ে, মেয়ে জামাই ও নাতি নিহত

    খামেনির মেয়ে, মেয়ে জামাই ও নাতি নিহত

    খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান, প্রতিশোধের ঘোষণা

    খামেনির মৃত্যুতে শোকে স্তব্ধ ইরান, প্রতিশোধের ঘোষণা

    আদমদীঘিতে এবারও ন্যায্য মূল্য পাচ্ছে না আলু চাষীরা

    আদমদীঘিতে এবারও ন্যায্য মূল্য পাচ্ছে না আলু চাষীরা

    আদমদীঘিতে অপহৃত স্কুল ছাত্রী পাঁচবিবিতে উদ্ধার

    আদমদীঘিতে অপহৃত স্কুল ছাত্রী পাঁচবিবিতে উদ্ধার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬