বগুড়ায় স্কুল মাঠ দখ-বিক্রী চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
বগুড়ার চিহ্নিত ভূমিদস্যু কর্তৃক সরকারী আইডিয়াল স্কুল সংলগ্ন খেলার মাঠ জোর পূর্বক দখল ও বিক্রী চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
আজ বুধবার সকালে বগুড়া শহরের সাতমাথায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন এটিএন নিউজের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান টিনপট্টি নারায়ণ বিগ্রহ মন্দিরের সভাপতি সাংবাদিক চপল সাহা, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জেলা সাধারণ সম্পাদক সাবেক পৌর প্যানেল মেয়র আমিনুল ফরিদ, রিয়াজুল ইসলাম মোশারফ, সাইফুল ইসলাম লেবু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,১৯৫২ সালে বগুড়া আইডিয়াল প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই স্কুলে ১২ শতক জায়গা স্কুল মাঠ হিসেবে ব্যবহার করে আসছে প্রতিষ্ঠিত সময়কাল থেকে। নারায়ন বিগ্রহ মন্দিরের এই জায়গাটি মন্দির কমিটি কখনই খেলাধুলার বিঘ্ন ঘটবে বলে দখল নেয়নি। সম্প্রতি কিছু বহিরাগত দুই /এক জন ব্যক্তি মন্দির কমিটিতে ঢুকে উক্ত খেলার মাঠটি ২০২২ সালে বিক্রীর চেষ্টা করে। কিন্তু মন্দিরের মূল কমিটি কখনোই বিক্রীর পক্ষে ছিলো না। এই সময় মাঠ রক্ষা কমিটির হস্তক্ষেপের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে আবারও এই চক্রটি সক্রিয় হয়ে উঠেছে এবং বিক্রীর তৎপরতা শুরু করেছে। এ অপচেষ্টাকে প্রতিহত করার জন্য এলাকাবাসী সহ সর্বমহল সোচ্চার। তাদের এই অপচেষ্টা প্রতিহত করার জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, মানববন্ধনে এলাকার ছাত্র-শিক্ষক, ক্রীড়াপ্রেমী, মন্দির কমিটিসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এবিষয়ে জানতে চাইলে মন্দির কমিটির সভাপতি চপল সাহা বলেন, এ মাঠ টি আমাদের গর্বের জায়গা। আমরা এমাঠে খেলাধুলা বড় হয়েছি,আমাদের প্রজন্মরা এমাঠে খেলাধুলা করছে। কিছু কুচক্রী মাঠটি বিক্রীর জন্য উঠেপড়ে লেগেছে। আমরা জীবন থাকতে এমাঠ বিক্রী হতে দেবোনা।

ষ্টাফ রিপোর্টার