Journalbd24.com

শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার   বলিভিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের নোটসহ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শেরপুরে বৃষ্টির প্রার্থনায় নামাজ ও উল্টো হাতে বিশেষ মোনাজাত
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৩ ১২:১৩
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৩ ১২:১৩

    আরো খবর

    নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার
    রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
    পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    পার্বতীপুরে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    বগুড়ায় পিইউপি'র উদ্যোগে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত

    শেরপুরে বৃষ্টির প্রার্থনায় নামাজ ও উল্টো হাতে বিশেষ মোনাজাত

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৩ ১২:১৩
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ৩ আগস্ট, ২০২৩ ১২:১৩

    শেরপুরে বৃষ্টির প্রার্থনায় নামাজ ও উল্টো হাতে বিশেষ মোনাজাত

    ভরা বর্ষা মৌসুমেও বৃষ্টির দেখা নেই। এতে করে আমন চাষাবাদ ব্যহৃত হচ্ছে। এছাড়া প্রচন্ড  তাপদাহে বিপর্যস্ত জনজীবন। ভ্যাপসা গরমে কষ্ট পাচ্ছে পশু-পাখিরাও। তাই বৃষ্টির আশায় বগুড়ার শেরপুরে বিশেষ নামাজ (ইসতিসকার) আদায় করেছেন কয়েকশ’ ধর্মপ্রাণ মানুষ।

    বুধবার (০২আগস্ট) সকাল নয়টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী ফাঁসিতলা ঈদগাঁহ্ মাঠে ওই নামাজ অনুষ্ঠিত হয়। এতে সাধুবাড়ী, মামুরশাহী, উচরং, ঘোলাগাড়ী ও খন্দকারটোলা গ্রামের পাঁচ শতাধিক মুসুল্লি অংশ নেন। বিশেষ ওই নামাজের আয়োজন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রæপের মানবিক সহায়তা সংগঠন বসুন্ধরা শুভসংঘ। অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে ওই নামাজের ইমামতি করেন শেরপুর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় শাহী মসজিদের খতিব মাওলানা এজাজ আহম্মেদ। দোয়া-মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তিনি। এরআগে দেওয়া বক্তৃতায় মাওলানা এজাজ আহমেদ বলেন, প্রচন্ড রোদ আর গরমে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। প্রাণিকূলের অবস্থাও একই। অনাবৃষ্টি ও দুর্ভিক্ষের সময় মহানবী (সা.) সাহাবিদের নিয়ে ইসতিসকার নামাজ আদায় করেছিলেন। তাই আমরাও আজ এই নামাজ আদায় করলাম। এই অবস্থার যেন পরিবর্তন হয় সেজন্য উল্টো হাতে মোনাজাত করে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করলাম।  

    স্থানীয় মুসল্লি মাহবুবার রহমান বলেন, দিনের বেলায় প্রচন্ড গরম। সেইসঙ্গে বিদ্যুত থাকে না। বেশকিছুদিন ধরেই এমন অবস্থা বিরাজ করছে। এছাড়া এখন ভরা বর্ষা মৌসুম। আমন চাষাবাদের উপযুক্ত সময়। কিন্তু বৃষ্টি না হওয়ায় ফসল চাষাবাদ ব্যহৃত হচ্ছে। তাই আল্লাহর কাছে একটু বৃষ্টির আশায়় আমরা নামাজ আদায় করেছি।

    বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই বারী ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের মজনু বলেন, এই গরমে শুধু মানুষ নয়, পশু-পাখিরাও কষ্ট পাচ্ছে। এটা এক ধরনের বড় দুর্যোগ। তাই এই দুর্যোগ থেকে রক্ষা পেতে আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্য এই নামাজের আয়োজন করা হয়েছে। নামাজ ও মোনাজাত করে আমরা আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছি। সৃষ্টিকর্তা রহমত বর্ষণ করবেন বলে আশা করছি। ব্যতিক্রমী এই আয়োজন সম্পর্কে জানতে চাইলে শুভসংঘের ওই দুই নেতা আরো বলেন, শুভ কাজে সবার পাশে এটি বসুন্ধরা শুভসংঘের শ্লোগান। এছাড়া দুর্যোগেও সাধারণ মানুষের পাশে থাকে শুভসংঘ। তাই বৈরী আবহাওয়ার দুর্যোগ থেকে মুক্তির জন্য এই আয়োজন করা হয় বলে জানান তারা।

    সর্বশেষ সংবাদ
    1. নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার
    2. রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
    3. বলিভিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের নোটসহ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫
    4. এপস্টেইন কেলেঙ্কারিতে অবশেষে ‘জবানবন্দি’ দিলেন বিল ক্লিনটন
    5. পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    6. পার্বতীপুরে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    7. বগুড়ায় পিইউপি'র উদ্যোগে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার

    নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার

    রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

    রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

    বলিভিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের নোটসহ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫

    বলিভিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের নোটসহ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫

    এপস্টেইন কেলেঙ্কারিতে অবশেষে ‘জবানবন্দি’ দিলেন বিল ক্লিনটন

    এপস্টেইন কেলেঙ্কারিতে অবশেষে ‘জবানবন্দি’ দিলেন বিল ক্লিনটন

    পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    পার্বতীপুরে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পার্বতীপুরে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    বগুড়ায় পিইউপি'র উদ্যোগে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত

    বগুড়ায় পিইউপি'র উদ্যোগে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬