Journalbd24.com

শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার   বলিভিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের নোটসহ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আদমদীঘির গুণী শিল্পী কায়ছার-সুফিয়ার মানবেতর জীবনযাপন
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৩ ১৩:৫৩
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৩ ১৩:৫৩

    আরো খবর

    নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার
    রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
    পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    পার্বতীপুরে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    বগুড়ায় পিইউপি'র উদ্যোগে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত

    আদমদীঘির গুণী শিল্পী কায়ছার-সুফিয়ার মানবেতর জীবনযাপন

    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৩ ১৩:৫৩
    আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
    প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২৩ ১৩:৫৩

    আদমদীঘির গুণী শিল্পী কায়ছার-সুফিয়ার মানবেতর জীবনযাপন

    জারিগান, সারিগান, পালাগান সহ বিভিন্ন গানে সুখ্যাতি অর্জন করা ৭০ দশক থেকে ৯০ দশকের সে সারাজাগানো গুণী অতিজনপ্রিয় শিল্পী কায়ছার আলী বয়াতি ও তার স্ত্রী সুফিয়া বয়াতি দম্পতি বর্তমানে আর্থিক সঙ্কটে কুড়ে ঘরে চরম দুরাবস্থায় দিন কাটাচ্ছে।

    বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পশ্চিত ঢাকারোডে সওজের জায়গান একটি কুড়ে ঘরে বসবাস করে অতি কষ্টে মানবেতর জীবনযাপন করছে। কায়ছার আলী বয়াতি ও স্ত্রী সুফিয়া বয়াতি তৎসময়ে পাড়ামহল্লা, গ্রামগঞ্জে জারি, সারি, পালাগান গেয়ে মাতিয়ে রাখতে সকলকে। আজ বয়সের ভারে আর গান গাইতে পারে না তারা। বর্তমানে কায়ছার আলী বয়াতির বয়স ১০৫ বছর, আর তার স্ত্রী সুফিয়া বয়াতির বয়স ৯৫ বছর। এখন তারা বয়সের কারনে গান গাইতে পারে না জন্য কেউ আর তাদের খবর রাখে না। এই দম্পতি এক সময় গান গেয়ে সুখ্যাতি অর্জন করে সুখে শান্তিতে ছিলেন। অনেকই তাদের সুখে দুঃখে পাশে ছিলেন। এখন আর কেউ তাদের পাশে নেই। বর্তমানে তারা এখন মানবেতর জীবনযাপন করছে।

    বয়সের ভারে নুয়ে পড়া সেই গুণী শিল্পী কায়ছার আলী বয়াতি জানান, তিনি ১৯১২ সালে নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামে জন্মগ্রহন করেন। ছোটবেলা থেকে তিনি পালাগান চর্চা করতেন। এক পর্যায়ে সে এলাকায় শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন। বিভিন্ন পাড়ামহল্লা,গ্রামগঞ্জে গানের জন্য হাক-ডাক আসতে শুরু হয়। তার গানের কারনে এলাকায় সুনাম ও সুখ্যাতি ছড়িয়ে পড়ে। কায়ছার আলী বয়াতি গ্রামের বাড়ী পারইলে থাকা কালে তিনি বিয়ে করেন। সংসার জীবনে চার সন্তান জন্ম নেয়।  এরপর কায়ছার আলী বয়াতি সুফিয়া নামের এক নারীকে  তার পালা গানের দলে নেয়। একপর্যায়ে সুফিয়াকে সে দ্বীতিয় বিয়ে করে উপজেলার সান্তাহার পশ্চিম ঢাকারোডে সড়ক জনপদের জায়গায় অস্থায়ী ঘর করে বসবাস শুরু করেন। বিয়ের পর কায়ছার আলী বয়াতি দ্বীতিয় স্ত্রী সুফিয়াকে নিয়ে বিভিন্ন এলাকায় পালা গান গাইতে শুরু করলে আরো সুনাম ছড়িয়ে পড়ে । তাদের পালা গানের সুনাম সুখ্যাতির কারনে  ‘কায়ছার সুফিয়া’নামটির পরিচিতি ঘটে দেশব্যাপী। কায়ছার সুফিয়ার সংসার জীবনে চার সন্তান জন্ম নেয়। তাদের সংসার খুব ভাল ভাবেই চলতে থাকে। কায়ছার সুফিয়া দম্পতির পালা গানের পাশাপাশি তাঁরা লালনগীতি,পাঞ্জুগাহ ও হালিম সঙ্গীত গানের সুনামও ছিল। কে বলে মানুষ মরে,সাধূ গঞ্জে যাবি যদি,সত্য তত্ব বিধান পরের কাছে সহ বেশ কিছু গানের জন্য তিনি বিখ্যাত ছিলেন। 

    বয়সের ভারে নুয়ে পড়া এক সময়ের গুণী শিল্পী কায়ছার আলী বয়াতি আরো জানান,আমার এই করুন মানবেতর জীবনযাপনের খবর পেয়ে আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু একটি হুইল চেয়ার সহ নগদ কিছু টাকা দিয়ে গেছে। শেষ সময়ে চাওয়া পাওয়া সর্ম্পকে জানতে চাইলে কায়ছার দম্পতি এই প্রতিবেদককে বলেন,আমাদের তেমন বড় কিছু চাওয়া পাওয়ার নেই। আমরা শুধু একটি স্থায়ী ঘর চাই’যেন মৃত্যু আগে নিশ্চিন্তে ঘুমাতে পাড়ি। 

     

    সর্বশেষ সংবাদ
    1. নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার
    2. রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
    3. বলিভিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের নোটসহ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫
    4. এপস্টেইন কেলেঙ্কারিতে অবশেষে ‘জবানবন্দি’ দিলেন বিল ক্লিনটন
    5. পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    6. পার্বতীপুরে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    7. বগুড়ায় পিইউপি'র উদ্যোগে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত
    সর্বশেষ সংবাদ
    নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার

    নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ-হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরা গ্রেফতার

    রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

    রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

    বলিভিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের নোটসহ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫

    বলিভিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের নোটসহ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫

    এপস্টেইন কেলেঙ্কারিতে অবশেষে ‘জবানবন্দি’ দিলেন বিল ক্লিনটন

    এপস্টেইন কেলেঙ্কারিতে অবশেষে ‘জবানবন্দি’ দিলেন বিল ক্লিনটন

    পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    পার্বতীপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    পার্বতীপুরে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    পার্বতীপুরে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

    বগুড়ায় পিইউপি'র উদ্যোগে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত

    বগুড়ায় পিইউপি'র উদ্যোগে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬