নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
বগুড়ার নন্দীগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, জাসদ, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, পৌরসভা, কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস, মহিলা আওয়ামী লীগ, জাতীয় মহিলা সংস্থা, সরকারি মহিলা কলেজ সহ বিভিন্ন সামাজিক সংগঠন। দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবিবের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক এবং নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ প্রমুখ। তারপর যুব ঋণের চেক বিতরণ করা হয়। পরে বাদ জোহর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :