সৈয়দপুরে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ
নীলফামারীর সৈয়দপুরের আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (২০ আগস্ট) দুপুরে সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নে লক্ষণপুর স্কুল ও কলেজে কলেজ মিলনায়তনে ওই শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা এবং বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এম আর আলম ঝন্টু।
আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শিল্প পরিবার ইকু গ্রুপের পরিচালক ইরফান আলম ইকু’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য সচিব নওশাদ আনসারী, সদস্য হাসনাইন আয়েজ ফেরদৌস অপূর্ব প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য খন্দকার আবিদা সুলতানা রিয়া প্রমুখ।
ইরফান আলম বলেন, নীলফামারীর সৈয়দপুরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করছে। কোন শিক্ষার্থী যেন ঝরে না পড়ে এমন বার্তা নিয়ে মাঠে নেমেছে।
এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ,বন্যার্তদের খাদ্য সহায়তা, অসহায়দের চিকিৎসা প্রদানসহ বেশকিছু জনহিতকর কাজ করে চলেছে। তিনি এ অঞ্চলের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হবে লক্ষণপুর স্কুল ও কলেজে গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণকালে ঘোষণা দেন। । পরে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম ও ২৫০ টি গাছের চারা বিতরণ করা হয়।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: