পঞ্চগড়ে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রেস কাউন্সিল আইন ১৯৭৪, আচরণবিধি এবং সাংবাদিকতার নীতিমালা সম্পর্কিত দিনব্যাপী এক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় সার্কিট হাউস কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণবিধি বিষয়ে মুখ্য আলোচক ও প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। আলোচক হিসেবে সাংবাদিকতার নীতিমালা বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মোঃ হায়দার আলী। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ, ও, লুৎফর রহমান প্রমুখ।

পঞ্চগড় প্রতিনিধি