পার্বতীপুরের এক দরিদ্র প্রতিবন্ধীর কন্যা অর্থাভাবে কলেজে ভর্তি হতে পারছেনা
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার এক দরিদ্র প্রতিবন্ধীর কন্যা অর্থাভাবে কলেজে ভর্তি হতে পারছে না। ফলে তার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটতে চলেছে। কিন্তু সে লেখাপড়া শিখে নিজ পায়ে দাঁড়াতে চায়,পরিবারকে সাহায্য করতে চায়।
জানা গেছে,পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের হয়বৎপুর নিলকুঠির ডাঙ্গার অধিবাসী দরিদ্র প্রতিবন্ধী মোঃ মাফিজুল ইসলামের কন্যা মোছাঃ মৌমিতা আক্তার মেঘলা অর্থাভাবে কলেজে ভর্তি হতে পারছে না। মোনিনপুর ইউনিয়নের রোস্তমনগর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালে অনুষ্ঠিত এস এস সি পরীক্ষায় 3.83 পেয়ে কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে মৌমিতা আক্তার মেঘলা। সে জানায়, সেপ্টেম্বরের ২৬ তারিখ থেকে অক্টোবরের ৫ তারিখের মধ্যে পার্বতীপুরের মনমথপুর আইডিয়াল ডিগ্রী কলেজে ভর্তি হতে হবে। কিন্তু ভর্তির জন্য প্রয়োজনীয় পরিমাণ অর্থ তার পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। সে আরো জানায়,তার বাবা জন্মগত ভাবে একজন প্রতিবন্ধী,তিনি ভ্যান চালিয়ে যা আয় করেন তা দিয়ে তাদের সংসারের ৫ জন সদস্য অনেক কষ্টে দিনাতিপাত করে থাকে।
মেঘলার ইচ্ছে সে লেখাপড়া শিখে নিজ পায়ে দাঁড়াবে এবং তার দরিদ্র পরিবারকে সাহায্য সহযোগিতা করবে। এ জন্য সে সমাজের বৃত্ত শালীদের কাছে তার দিকে তাঁদের সাহায্য সহযোগিতার হাত বাড়ীয়ে দেওয়ার আহবান জানিয়েছেন।

পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধিঃ