পোরশায় কূপ পরিস্কার করতে নেমে বৃদ্ধের মৃত্যু
নওগাঁর পোরশায় কূপ পরিস্কার করতে নেমে ছাত্তার আলী (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ছাত্তার আলী উপজেলার ঘাটনগর কাঁচারিপাড়া গ্রামের কমর উদ্দীনের ছেলে।
জানা গেছে, গতকাল সোমবার সকালে কাচারিপাড়া গ্রামের একটি কূপ পরিস্কার করার জন্য কূপের ভিতরে নামেন তিনি। দুপুরে কূপের মধ্যে অসুস্থ্যতা অনুভব করেন তিনি। কূপের ভিতরে তার অসুস্থ্যতা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্তার আলীর লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে পোরশা ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মাসুদ রানা জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি কূপের ভিতরে তিনি মারা গেছেন। আমরা কূপ থেকে তার লাশ উদ্ধার করেছি।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :