Journalbd24.com

শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক   দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • ফটোগ্রাফার তমালের মরদেহ উদ্ধারের ১২ দিনেও মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৩ ১৩:১৫
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৩ ১৩:১৫

    আরো খবর

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    ফটোগ্রাফার তমালের মরদেহ উদ্ধারের ১২ দিনেও মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৩ ১৩:১৫
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৩ ১৩:১৫

    ফটোগ্রাফার তমালের মরদেহ উদ্ধারের ১২ দিনেও মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি

    নীলফামারীর সৈয়দপুরে ফটোগ্রাফার তানজিমুল আলম তমালের (২৪) মরদেহ উদ্ধারের ১২ দিনেও তার মৃত্যুর রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। গ্রেপ্তার করা যায়নি এ ঘটনার সঙ্গে জড়িতদের। এদিকে, ছেলে তমালের মৃত্যুর কারণ উদ্ঘাটনসহ এ ঘটনায় জড়িতের গ্রেপ্তারে থানা পুলিশসহ বিভিন্নজনের কাছে ধর্ণা দিচ্ছেন তাঁর বাবা-মা।

    অপরদিকে,তমালের মৃত্যুর ঘটনার মূল কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের অতিদ্রুত সনাক্ত করে গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার (২৫ আগস্ট) মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে সৈয়দপুর  ইউনাইটেড ভলান্টিয়ার্স এসোসিয়েশন (সুভা)। সকাল নয়টায় সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে শহীদ ডা. জিকরুল হক সড়কে ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। নিহত তমাল ওই সংগঠনের একজন সক্রিয় সদস্য ছিলেন।

    সূত্রে মতে, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনয়িনের প্রামানিকপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম বাবুল ও মোছা. তানজিনা বেগম দম্পতির ছেলে তানজিমুল আলম তমাল। বাবা-মায়ের  দুই সন্তানের মধ্যে বড় ছিল তমাল। পেশায় সে ছিল একজন ফটোগ্রাফার। পাশাপাশি উপজেলা নির্বাচন অফিসে ডাটাএন্ড্রি অপারেটর হিসেবে খন্ডকালীণ কাজ করতো সে। গত ১৪ আগস্ট তাদের বাড়ির পাশের একটি ডোবা থেকে তমালের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তমালের মা  তানজিনা খাতুন বাদী হয়ে অজ্ঞাতদের নামে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন।

    থানায় দায়েরকৃত অভিযোগে তমালের মা তানজিনা বেগম উল্লেখ করেন, তিনি গত ১০ আগস্ট  তাঁর স্বামী জাহাঙ্গীর আলম বাবুল ও ছেলে তানজিমুল আলম তমালকে বাড়িতে রেখে বাবার বাড়ি নীলফামারীর ডোমারে যান। এরপর ১৩ আগস্ট  সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে বাবার বাড়ি থেকে নিজের  বোতলাগাড়ী ইউনিয়নের প্রামানিকপাড়ার বাড়িতে ফিরে আসেন। বাড়িতে এসে স্বামী ও ছেলেকে দেখতে না পেয়ে গৃহবধূ তানজিলা বেগম তাঁর ছেলে তমালের মোবাইল ফোনে কল করেন। এ সময় তাঁর ছেলে তমাল মোবাইল ফোন রিসিভ করেনি। পরবর্তীতে সে  নিজেই তাঁর মায়ের মোবাইল নম্বরে ফোন দেয়। এ সময় সে  মাকে মোবাইল ফোনে জানান, কে বা কারা তাকে কিছু খাইয়েছে। এতে তাঁর মাথা ঘুরছে এবং তার কাছে থাকা ৮০ হাজার টাকা নিয়ে নেওয়া হয়েছে। ওই দিন রাত দুইটা পর্যন্ত বাড়িতে আর ফিরে আসেনি তমাল। এরপর সম্ভাব্য অনেক  জায়গায় খোঁজখুজির পরও ওই দিন আর তার হদিস মিলেনি। তার ব্যবহ্নত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরদিন ১৪ আগস্ট সকালে বাড়ির পাশের জনৈক তাহের উদ্দিনের আবাদি জমির মধ্যে হাঁটু সমান পানিতে তমালের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। পরবর্তীতে লোকজনের চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে গিয়ে তমালের লাশ সনাক্ত করেন তাঁর বাবা-মা। এরপর খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে। আবাদি জমিতে মরদেহ উদ্ধারের খবর পেয়ে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোআর আলম ও থানার অফিসার ইনচার্জ  মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহের নীলফামারী সদর আধুনিক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে তার মরদেহ উদ্ধার নিয়ে নানা রহস্য দেখা দেয়। তাকে অন্য কোথাও হত্যা করে ওই  আবাদি জমিতে ফেলে রাখা হয়েছে, নাকি অন্য কোনভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।  

    এদিকে, নিহত তানজিমুল আলম তমালের বাবা জাহাঙ্গীর আলম বাবুল অভিযোগ করেন, তাঁর এক মাত্র ছেলে তানজিমুল আলম তমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি তাঁর একমাত্র ছেলে হত্যা রহস্য উদ্ঘাটনসহ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

     সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, তমালের মরদেহ উদ্ধারের বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম এষনও অব্যাহত রয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    2. নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    3. পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    4. দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    5. দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ
    6. ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী
    7. সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ
    সর্বশেষ সংবাদ
    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬