Journalbd24.com

শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক   দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বঙ্গবন্ধুর সকল লড়াই সংগ্রামের অনুপ্রেরণা ছিলেন বঙ্গমাতা
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৩ ১৩:২৩
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৩ ১৩:২৩

    আরো খবর

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    বঙ্গবন্ধুর সকল লড়াই সংগ্রামের অনুপ্রেরণা ছিলেন বঙ্গমাতা

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৩ ১৩:২৩
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৩ ১৩:২৩

    বঙ্গবন্ধুর সকল লড়াই সংগ্রামের অনুপ্রেরণা ছিলেন বঙ্গমাতা
    জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকল শহীদদের স্মরণে শনিবার (২৬ আগষ্ট) বেলা ১২টায় বগুড়া জেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।
     
    প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গড়ে তুলেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধুর সকল লড়াই সংগ্রামের অনুপ্রেরণা ছিলেন বঙ্গমাতা। ৭ই মার্চের ভাষণের দিন বঙ্গমাতা বলেছিলেন বঙ্গবন্ধুকে বাঙালি জাতির ভরসার স্থান প্রতিষ্ঠা করতে হলে স্বাধীনতার ডাক দিতে হবে। বঙ্গবন্ধু সেদিন কোন নেতার কথা শোনেননি, শুনেছিলেন বঙ্গমাতার দেয়া অনুপ্রেরণা। বঙ্গবন্ধু যখন স্বাধীন সার্বভৌম দেশ গড়ায় অংশ নেয়, আর তখনই তাকে সপরিবারে হত্যার নীল নকশা করে পাকিস্তানি দোসররা। ১৯৭৫ এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে আবারো ক্ষমতায় বসে ছিল পাকিস্তানি দোসররা। কিন্তু ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছিল। আজ সেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শেখ হাসিনার হাত ধরে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
     
    আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি বলেন, বঙ্গবন্ধুর অবিচ্ছেদ্য অংশ ছিলেন বঙ্গমাতা। বঙ্গবন্ধু তার রাজনৈতিক জীবনের ১৪ বছর কারাগারে কাটিয়েছেন। বঙ্গবন্ধু যখন কারাগারে থাকতেন তখন দলীয় নেতাকর্মীদের পাশে আলোর দিশারী হয়ে থাকতেন বঙ্গমাতা। বঙ্গমাতা নিজের গহনা বিক্রি করে আগরতলা ষড়যন্ত্র মামলার একত্রিশ জন আসামিকে সাহায্য করেছিলেন। বঙ্গমাতা নিজের পরিবারের কথা চিন্তা না করে বঙ্গবন্ধুর অনুসারীদের জন্য সর্বদা কাজ করে গেছেন। কারাগারে থাকা সকল নেতাকর্মীদের পরিবারের খোঁজ নিয়েছেন। বঙ্গমাতাই বঙ্গবন্ধুকে গড়ে তুলেছেন ছায়ার মত সঙ্গী হয়ে। বঙ্গবন্ধুর ইতিহাসে প্রতিটি স্থানে বঙ্গমাতার অবদান রয়েছে। বঙ্গমাতা হলেন সেই মহীয়সী নারী যিনি এই উপমহাদেশে নারী বিপ্লবের সূচনা করেছেন।
     
    জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়ের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মকবুল মুকুল। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, শ্রম বিষয়ক সম্পাদক রুহুল মোমিন তারিক, বগুড়া আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান মন্টি, শাহ সুলতান কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক গোলাম হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিক হাসান, শামীমা সুমি শাহ, সাজ্জাদ আলম পারভেজ, শেখ হৃদয় মিঠু, সবুজ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সুজন আকন্দ, বগুড়া পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান সাব্বির, মুজিবুর রহমান মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবাইয়া ইসলাম রত্না। আলোচনা সভায় বগুড়া জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    সর্বশেষ সংবাদ
    1. দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    2. নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    3. পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    4. দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    5. দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ
    6. ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী
    7. সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ
    সর্বশেষ সংবাদ
    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬