চট্টগ্রামে পুলিশের ভ্যানে ট্রেনের ধাক্কা, নিহত ৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের টহল ভ্যানে ট্রেনের ধাক্কায় দুই পুলিশ সদস্য নিহতের খবর পাওয়া গেছে।
রোববার (২৭ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলার সলিমপুর ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বার্তা২৪.কমকে বলেন, পুলিশের টহল ভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষে দুইজন নিহতের খবর শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাবো।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বার্তা২৪.কমকে বলেন, ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তিন পুলিশ সদস্যকে মেডিকেল আনা হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

অনলাইন ডেস্ক