আদমদীঘির রক্তদহ বিলে ব্রীজের নির্মান কাজ বন্ধ থাকায় বাঁশের সাঁকোতে পারাপার
বগুড়ার আদমদীঘি উপজেলার দক্ষিনঅঞ্চল রক্তদহ বিলের পাড়ে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ব্রীজের কাজ বন্ধ থাকায় ১২ টি গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকে দিয়ে পারাপার হচ্ছে। সাঁকোর নিচে প্রবল পানির স্রোতকে উপেক্ষা করে এইচএসসি পরীার্থী, শিশু, বৃদ্ধ সহ নানা শ্রেনীর মানুষকে চলাচল করতে হচ্ছে। কয়েক দিনের বৃষ্টিতে সাঁকোটি ঝুকিপূর্ন হওয়ায় যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এতে করে বিলের দুই পারের ১২ গ্রামের হাজারও মানুষ ভুগান্তিতে পড়েছে।
জানাগেছে, আদমদীঘি উপজেলার করজবাড়ী গ্রাম সংলগ্ন রক্তদহ বিলের মূল খালের উপর ২০০৬ সালে সড়ক ও জনপদের ততা¡বধানে ৬০.৯৬ মিটার একটি দৈঘ্য স্ট্রিল ব্রীজ নির্মাণ করা হয়। কিন্তু কিছু দিন পর সেই ব্রীজের পাটাতন খুলে যাওয়ার কারনে ব্রীজটি চলাচলে অনুপযুক্ত হয়ে পড়ে। এই ব্রীজটি চালুর প্রায় ১৭ বছর পর বগুড়া সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে সেই স্থানে আরেকটি উন্নতমানের আরসিসি ব্রীজের ( ঢালাই সেতু) কাজ শুরু হয়েছে। বর্তমানে কয়েক দিন ধরে প্রবল বৃষ্টি হওয়ায় পানির স্রোতে ব্রীজটির নির্মান কাজ বন্ধ হয়ে পড়েছে। এদিকে দুই পারের ১২টি গ্রামের মানুষের চলাচলের জন্য ব্রীজ নির্মান ঠিকাদার প্রতিষ্ঠান বিকল্প হিসেবে আরসিসি নির্মানাধীন ব্রীজের পাশ দিয়ে একটি বাঁশের সাঁকো তৈরী করে দিয়েছে। কয়েক দিনে প্রবল বৃষ্টির কারনে বাঁশের সাঁকোটি ভেঙ্গে হেলে পরায় মানুষের চলাচলে অনুপোযোগী হয়ে পড়েছে।
সরজমিন দেখাযায়,প্রবল পানির স্রোতকে উপক্ষো করে সদ্য নির্মিত বাঁশের সাঁকোর উপর দিয়ে কিছু মানুষ ঝুকি নিয়ে পারাপার হচ্ছে। ওই স্থানের নৌকার ব্যবস্থা থাকলেও অনেক মানুষ ঝুকি নিয়েই বাঁশের সাঁকোর উপর দিয়ে চলাচল করছে। বিলপারের করজবাড়ী গ্রামের বাসিন্দা আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম বলেন,প্রায় দুই সপ্তাহ ধরে ভাঙ্গাচুড়া বাঁশের সাঁকো দিয়ে ১২ গ্রামের মানুষের চলাচলে বিঘ্ন হচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের বাঁশের সাঁকোটি সংস্কারের কোন উদ্যোগ নেই। বিষয়টি খুবই দুঃখজনক। নির্মনাধীন আরসিসি ব্রীজের ঠিকাদারী প্রতিষ্ঠান আমিনুল হক প্রাইভেট লিমিটেডের ম্যানেজার তোফাজ্জল হোসেন জানান বর্তমানে রক্তদহ বিলে বর্ষা মৌসমে কয়েক দিনের বৃষ্টির কারনে প্রবল স্রোত হওয়ায় কাজ বন্ধ রয়েছে। মানুষজনের চলাচলের জন্য বাঁশের সাঁকো তৈরী করে দেয়া হয়েছে। এবিষয়ে বগুড়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে আরসিসি ব্রীজ নির্মান করা হচ্ছে। বর্তমানে বর্ষা মৌসম হওয়ায় পানির প্রবল স্রোতের কারনে নির্মান কাজে বিলম্ব হচ্ছে। ব্রীজটির কাজ দ্রুত সম্পন্ন করা হবে।

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি ঃ