পঞ্চগড়ে জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ পালন উপলক্ষ্যে গত সোমবার( ২৮আগষ্ট) সদর উপজেলার মাগুড়া ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার এস.এম. সিরাজুল হুদা পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, আলহাজ্ব মো: আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল-তারিক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: মকছুদুল কবীর, জেলা শিক্ষা অফিসার মো: শাহীন আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মো: আমিনুল ইসলাম মন্ডল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়,। উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার(রু:দা:),মোঃ হায়দার আলী। এ অনুষ্ঠানে নারী পুরুষসহ প্রায় ১৫০০ জন দর্শক শ্রোতা অংশদগ্রহণ করেন ।

পঞ্চগড় প্রতিনিধি