শিবগঞ্জে নবাগত ইউএনও’র মত বিনিময় সভা
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এর সঙ্গে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা প্রশাসন সভাকক্ষে নবগত উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, ভাইসচেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ফাহিমা আক্তার, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ, কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারন সম্পদক উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম ছারোয়ার জাহান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ জাহান চৌধুরী, মহিদুল ইসলাম, শফিকুল ইসলাম শফি, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বেলাল, উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আক্তার মিঠু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সোহেল রানা, উপজেলা যুব লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোমিনুল ইসলাম লিটন, শিবগঞ্জ সরাকারি এম.এইচ কলেজ অধ্যক্ষ রফিকুল ইসলাম, শিবগঞ্জ ফাযিল ডিগ্রী মাদ্রাসা অধ্যক্ষ মাহবুবে রফিক, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আলমগীর হোসেন, পূজা উদযাপন কমিটির সভাপতি রাম নারায়ন কানু, সাধারণ সম্পাদক সুবির দত্ত সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ