Journalbd24.com

শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক   দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ার শেরপুরে বিএনপির দু’গ্রুপ পাল্টাপাল্টি শোডাউন
    শেরপুর(বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:০৯
    শেরপুর(বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:০৯

    আরো খবর

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    বগুড়ার শেরপুরে বিএনপির দু’গ্রুপ পাল্টাপাল্টি শোডাউন

    শেরপুর(বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:০৯
    শেরপুর(বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:০৯

    বগুড়ার শেরপুরে বিএনপির দু’গ্রুপ পাল্টাপাল্টি শোডাউন

    দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ার শেরপুরে বিএনপির দু’ গ্রুপ পাল্টাপাল্টি শোডাউন করেছেন। এসময় শহরজুড়ে চরম উত্তেজনা তৈরী হলেও শেষপর্যন্ত বড় ধরণের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি সম্পন্ন হয়েছে। শুক্রবার (০১ সেপ্টেম্বর) বেলা দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত শহরের খেজুরতলাস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ¦ গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বাধীন একটি গ্রæপ এবং স্থানীয় বাসস্ট্যান্ডস্থ রঙ্গিলা সিনেমা হল মার্কেট এলাকায় অবস্থিত পৌর বিএনপির দলীয় কার্যালয়ে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ জানে আলম খোকার নেতৃত্বাধীন আরেকটি গ্রুপ ওই শোডাউন করেন। এদিকে বিএনপির দু’ গ্রুপের পৃথক কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের কঠোর তৎপরতা ছিল লক্ষ্যণীয়। এমনকি সংঘর্ষ এড়াতে সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ একাধিক স্থানে পুলিশ মোতায়েন করা হয়।  

    খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা বিএনপির কর্মসূচিতে দশটি ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে যোগ দেন। এরপর সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরআগে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে র‌্যালিপূর্ব আলোচনাসভা অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির নেতা রফিকুল ইসলাম মিন্টু, আসিফ সিরাজ রব্বানী সানভি, শফিকুল ইসলাম শফিক, আব্দুল মোমিন, শফিকুল আলম তোতা, মাহবুবুল আলম হিরু, পিয়ার হোসেন পিয়ার, আব্দুল হাই সিদ্দিকী হেলাল,  মামুনুর রশিদ আপেল, মোস্তাফিজুর রহমান নিলু, শেখ ফরিদ, হুমায়ুন কবির বিপ্লব, যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, শাহাবুল করিম, স্বেচ্ছাসেবকদল নেতা শাহ মো. কাওছার আলী কলিন্স, হাফিজুল ইসলাম শাওন, কৃষকদল নেতা আবু সাঈদ, নুরুল ইসলাম নুর, মহিলাদল নেত্রী নাসরিণ আক্তার পুটি প্রমূখ বক্তব্য রাখেন।

     

    অপরদিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পৌর বিএনপির উদ্যোগে পৃথক কর্মসূচির আয়োজন করা হয়। এতে পৌর বিএনপির নেতাকর্মী ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার খোকার অনুসারিরা মিছিল নিয়ে জমায়েত হন। পরে হাতি-ঘোড়ার গাড়িসহ নানান সাজে সর্জিত হয়ে নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র‌্যালি বের করেন। এতে নেতৃত্ব দেন শেরপুর পৌরসভার মেয়র বিএনপি নেতা আলহাজ¦ জানে আলম খোকা।

    পরে পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে বিএনপি নেতা ফিরোজ আহমেদ জুয়েল, শাহ আলম পান্না, আরিফুর রহমান মিলন, হাসানুল মারুফ শিমুল, আমিনুল ইসলাম শাহীন, যুবদল নেতা আইয়ুব আলী মন্ডল, তরিকুল ইসলাম স¤্রাট, স্বেচ্ছাসেবকদল নেতা বেলাল হোসেন, মহিলাদল নেত্রী রাহুমা ইসলাম রিচি, ছাত্রদল নেতা রাফি আল আমিন, জাকারিয়া ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

    এদিকে বিএনপির দুই গ্রæপ বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে প্রায় একই সময়ে পৃথক র‌্যালি বের করেন। কর্মসূচিতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুক্তিসহ বর্তমান আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে নানা শ্লোগান দিতে থাকেন। এসময় শহরজুড়ে চরম উত্তেজনা দেখা দিলেও তাদের মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে প্রতিষ্ঠাবার্ষিকীর গেঞ্জি ও টুপি-ক্যাপ বিতরণ নিয়ে সীমাবাড়ী ইউনিয়ন বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে ফারুক হোসেন নামে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। তার মাথা ফেটে গেছে। বর্তমানে ওই বিএনপি নেতা স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

     প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানান, র‌্যালিপূর্ব নেতাকর্মীদের মধ্যে গেঞ্জি ও টুপি-ক্যাপ বিতরণ নিয়ে সীমাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লতিফ খান ও বিএনপি নেতা বেলাল হোসেনের নেতৃত্বাধীন গ্রæপের অন্যতম নেতা ফারুক হোসেনের সঙ্গে সাবেক সভাপতি মুনসুর রহমানের ছেলে জুয়েল রহমানের মধ্যে বাকবিতÐা শুরু হয়। একপর্যায়ে দুইপক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি। এতে ফারুক হোসেনের মাথা ফেটে আহত হন। পরে উপজেলা বিএনপির নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও উভয় গ্রæপের সিংহভাগ নেতাকর্মী দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ না করেই বাড়ি চলে যান। দেশের এই দুঃসময়ে দলীয় গ্রæপিং, কর্মসূচি পালন ও মারামারি নিয়ে ক্ষোভ করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। সোলায়মান আলী, গোলাম রব্বানী, ইমরান হোসেনসহ একাধিক বিএনপির কর্মী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপি। সেইদলে কোনো আমরা কখনোই চাই না। দীর্ঘ পনের বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে বিএনপি। বেগম জিয়া কারারুদ্ধ। তারেক রহমান দেশের বাইরে। বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত ক্ষমতাসীন ভোটচোর সরকার। গণতন্ত্র আজ বিপন্ন। এমন পরিস্থিতিতে দলের মধ্যে বিভেদ তৈরী করা নেতাদের হুশ আর কবে হবে?। 
    সর্বশেষ সংবাদ
    1. দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    2. নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    3. পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    4. দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    5. দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ
    6. ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী
    7. সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ
    সর্বশেষ সংবাদ
    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬