নন্দীগ্রামে একই দিনে আ.লীগ-বিএনপির সমাবেশ, সংঘর্ষে-আহত ৫
নন্দীগ্রামে একইদিনে আ.লী-বিএনপির সমাবেশ সংঘর্ষে আ.লীগের ১ ও বিএনপির ৪জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্য জানা গেছে, ১লা সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিকেল ৪টায় বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশের আয়োজন করেন। অপরদিকে একই সময়ে বাসস্ট্যান্ড বঙ্গবন্ধুচত্ত্বরে এক শান্তিসমাবেশের আয়োজন করেন উপজেলা আ.লীগ। ওই সময় আ.লীগের একটি মিছিল বগুড়া নাটোর মহাসড়ক হয়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় উভয় দলের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের রুপ নেয়। উত্তেজনা সৃষ্টির এক পর্যায়ে পুলিশ এসে উভয় পক্ষকে হটিয়ে দেয়। সংঘর্ষে উপজেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: মুকুল হোসেন, অপরদিকে উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরনবী,পৌর ৫নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল নেতা আশরাফুল ইসলাম,বুড়ইল ইউনিয়ন ২নং ওয়ার্ড যুবদলের সদস্য আব্দুল কাইয়ুম সংঘর্ষে আহত হয়েছে বলে উভয় দলের দলিয় ভাবে দাবি করা হয়েছে । উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, আওয়ামী লীগের শান্তি সমাবেশ পূর্ব নির্ধারিত কর্মসূচি। উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশের আগে মিছিলের উপরে বিএনপি নামক সন্ত্রাসীরা অতর্কিত ককটেল নিপে ও গুলিবর্ষণ করে। পরে আমরা স্থানীয় জনসাধারণ নিয়ে ঐ বিএনপি নামক সন্ত্রাসীদের প্রতিহত করেছি। অপরদিকে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, ১লা সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিকেল ৪টায় আমাদের বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশের আয়োজন করি। সমাবেশ চলাকালিন উপজেলা আ.লীগের সন্ত্রাসীরা এসে অতর্কিত ভাবে আমাদের সমাবেশে হামলা করেছে। উপজেলা আ.লীগের শান্তি সমাবেশে উপজেলা আ.লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকও পৌর মেয়র আনিছুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মুকুল হোসেন, দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক ও স্থানীয় নেতাকর্মী। অপরদিকে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি আলেকজেন্ডার, সাধারণ সম্পাদক কে.এম শফিউল আলম সুমন, ছাত্রদলের সভাপতি জুয়েল রানা সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ।এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান,১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও আ.লীগের শান্তি সমাবেশের কর্মসূচী ছিল। উপজেলা আ.লীগের নেতাকর্মীরা বাসস্ট্যান্ড বঙ্গবন্ধুচত্ত্বর থেকে শান্তিসমাবেশের এক মিছিল নিয়ে বগুড়া নাটোর মহাসড়ক হয়ে বিএনপির কার্যালয়ের সামনে আসলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এসময় দুই পক্ষকে শান্তিপূর্নভাবে উভয়দিকে সরিয়ে দেই, এপ্রর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:-