Journalbd24.com

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক   দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বগুড়ায় শিক্ষক হত্যায় কিলার সাব্বিরসহ ২ আসামি গ্রেপ্তার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:১৮

    আরো খবর

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    বগুড়ায় শিক্ষক হত্যায় কিলার সাব্বিরসহ ২ আসামি গ্রেপ্তার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:১৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:১৮

    বগুড়ায় শিক্ষক হত্যায় কিলার সাব্বিরসহ ২ আসামি গ্রেপ্তার

    বগুড়ার শাজাহানপুরের প্রভাষক ও আওয়ামী লীগ নেতা শাহজালাল তালুকদার পারভেজ হত্যা মামলায় কিলার সাব্বিরসহ দুই আসামি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব। 

    সোমবার (১১ সেপ্টেম্বর বগুড়া শহর এবং রাজশাহী থে‌কে তা‌দের গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার হয়েছে। গ্রেপ্তার আসামিরা জিজ্ঞাসাবা‌দে হত্যাকা‌ণ্ডের কথা স্বীকার ক‌রে‌ছে। 

    সোমবার রাত সা‌ড়ে ৮টায় র‌্যাব-১২ বগুড়া কার্যাল‌য়ে এক‌ প্রেস ব্রিফিং‌য়ে সাংবা‌দিক‌দের এসব কথা জানান কোম্পা‌নি কমান্ডার (পু‌লিশ সুপার) মীর ম‌নির হো‌সেন।

    গ্রেপ্তার তন্ময় ওর‌ফে কিলার সাব্বির(২৮) বগুড়া সদ‌রের বৃন্দাবনপাড়া এলাকার মৃত তু‌হিন মিয়ার‌ ছে‌লে। তাকে রাজশাহীর সদর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর আসামি আল আমিন (২৬) শহ‌রের শিববা‌টি কা‌লিতলা এলাকার মৃত ইউসুফ আলীর‌ ছে‌লে। তাকে কালিতলা এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়।

    এর আগে গত ২ সেপ্টেম্বর শাজাহানপুরের আশেকপুর ইউনিয়নের মাথাইল চাপড় এলাকায় পূর্বশত্রুতার জেরে পারভেজকে কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন ওই ঘটনায় নিহতের স্ত্রী ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, শাজাহানপুর উপজেলার সাবরুল এলাকার শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার ও তার লোকজন দীর্ঘদিন ধরে সাবরুল বাজার ও পারভেজকে প্রাণনাশের হুমকি ও ভয়-ভীতি দেখাচ্ছিলো। ২ সেপ্টেম্বর সকালে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে শহরের দিকে যাচ্ছিলেন। পথে মাথাইল চাপড় এলাকায় সাগর তালুকদারের সন্ত্রাসী বাহিনী তার পথরোধ করে হাসুয়া, রামদা দিয়ে হামলা করে। তাদের হামলা থেকে বাঁচতে পাশের সুমনের বাড়িতে আশ্রয় নেন পারভেজ। কিন্তু সেখানেও গিয়ে কুপিয়ে তার হাত বিচ্ছিন্ন করে। পরে পারভেজের চিৎকারে লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পারভেজকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মামলার পরপরই পুলিশ রুকসানা আক্তার ও উজ্জ্বল (৪০) নামে দুই আসামিকে গ্রেপ্তার করে। এদের মধ্যে একজন সাগরের বোন ও অপরজন চাচা।

    প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, পারভেজ হত্যাকাণ্ডের পর থেকেই র‌্যাব কাজ শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে রাজশাহীর সদর উপজেলা এলাকা থেকে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। সাব্বির সেখানে ছদ্মনাম (তৌফিক) নিয়ে আত্মগোপনে ছিলেন। আর আল আমিনকে বগুড়া কালিতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আল আমিন এজাহার নামীয় আসামি না। হত্যা মামলা তদন্ত করতে গিয়ে আমরা আল আমিনের জড়িত থাকার বিষয়টি জানতে পারি। আল আমিনকে গ্রেপ্তারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়।

    র‌্যাবের এই কর্মকর্তা আরো বলেন, গ্রেপ্তার দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করেছেন।

    সর্বশেষ সংবাদ
    1. দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    2. নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    3. পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    4. দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    5. দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ
    6. ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী
    7. সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ
    সর্বশেষ সংবাদ
    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬