Journalbd24.com

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক   দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শেরপুরের সেই মাদ্রাসা সুপারকে শোকজ
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৪২
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৪২

    আরো খবর

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    শেরপুরের সেই মাদ্রাসা সুপারকে শোকজ

    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৪২
    শেরপুর (বগুড়া) প্রতিনিধি
    প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৩:৪২

    শেরপুরের সেই মাদ্রাসা সুপারকে শোকজ

    বগুড়ার শেরপুরে চাকরি বিধি লঙ্ঘণ করে ছুটি ছাড়াই বিদেশ ভ্রমণে যাওয়ায় উপজেলার আমিনপুর শহীদ মিজানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু সাঈদ সরকারকে শোকজ করা হয়েছে।

    বুধবার (১৩ সেপ্টেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম ওই শোকজ করেন। সেইসঙ্গে আগামি তিন কর্ম দিবসের মধ্যে মাদ্রাসা সুপারকে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরআগে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মন্টু মিয়া বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট পৃথক লিখিত অভিযোগ করেন। এতে বলা হয়, কোনো প্রকার অনুমতি বা ছুটি ছাড়াই চাকরি বিধি লঙ্ঘণ করে মাঝে মধ্যেই বিদেশ ভ্রমণে যান আমিনপুর শহীদ মিজানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু সাঈদ সরকার। সেইসঙ্গে এককভাবে অনিয়মতান্ত্রিকভাবে মাদ্রাসাটি পরিচালনা করছেন তিনি। এতে মাদ্রাসাটির শৃঙ্খলা বিনষ্টের পাশাপাশি শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে। এছাড়া বিভিন্ন জাতীয় দিবস পালনে অনীহা এবং মাদ্রাসার জমি ইজারা বাবদ প্রাপ্ত আয়ের টাকা মাদ্রাসা সুপার আত্মসাত করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

    জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম শোকজ’র সত্যতা স্বীকার করে বলেন, মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আগামি তিনদিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। তিনি সঠিক ও সন্তোষজনক জবাব দিতে না পারলে পরবর্তীতে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি করেন তিনি।

    এদিকে জানতে চাইলে অভিযুক্ত মাদ্রাসার সুপার আবু সাঈদ সরকার নিজেকে নির্দোষ দাবি করলেও চিকিৎসার জন্য ছুটি ছাড়াই একাধিকবার বিদেশে যাওয়ার কথা স্বীকার করেন। এছাড়া প্রতিষ্ঠানের জমি লীজ বাবদ টাকা ব্যাংকেই জমা রয়েছে। যথাযথভাবেই সব জাতীয় দিবস পালন করে থাকেন। মূলত সহ-সুপার পদে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে মতবিরোধের কারণে সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে অহেতুক তাকে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন ওই মাদ্রাসা সুপার।

    প্রসঙ্গত: বিগত ০৫ সেপ্টেম্বর একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় ‘ছুটি ছাড়াই বিদেশ ভ্রমণে মাদ্রাসা সুপার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পাশাপাশি মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মন্টু মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দেন।

    সর্বশেষ সংবাদ
    1. দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    2. নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    3. পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    4. দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    5. দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ
    6. ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী
    7. সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ
    সর্বশেষ সংবাদ
    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬