Journalbd24.com

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক   দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নির্বাক মুখরতায় মাতল মূকাভিনয় রাজধানী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:২৮

    আরো খবর

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    নির্বাক মুখরতায় মাতল মূকাভিনয় রাজধানী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:২৮

    নির্বাক মুখরতায় মাতল মূকাভিনয় রাজধানী

    আন্তর্জাতিক মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজনের একক মূকাভিনয় প্রদর্শনী ‘আমার চোখেই শুধু ধাঁধাঁ’ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে প্যান্টোমাইম মুভমেন্টের প্রযোজনায় ও গ্রাজুয়েটস'৯৫ চট্টগ্রাম কলেজের সার্বিক সহযোগিতায় মঞ্চস্থ হয়।

    রিজোয়ান সময়, সমাজ, রাষ্ট্র, রাজনীতি ও কমেডি-ফ্যান্টাসি যুগপৎভাবে মঞ্চে উপস্থাপন করেন। আবেগ-অনুভুতি আর হাসি-কান্নার মিশেলে নবধারার এই প্রযোজনাটি রিজোয়ানের অনবদ্য সৃজনকলা। মূকাভিনয় শুরুরু আগে অ্যাাডভোকেট দিলরুবা আকতার লিজার সঞ্চালনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুস্তফা কামরুল আখতার, গ্রাজুয়েট'৯৫ চট্টগ্রাম কলেজের সভাপতি মো. নুরুল আবছার ও সহসভাপতি অ্যাডভোকেট কানিজ কাওছার রীমা বক্তব্য দেন। প্রদর্শনী শেষে প্যান্টোমাইম মুভমেন্টের সাধারণ সম্পাদক সোলেমান মেহেদী ধন্যবাদ জানান সকলকে।

    পাঁচটি ভিন্ন মাত্রিক গল্পের এই আয়োজন ‘আমার চোখেই শুধু ধাঁধাঁ’! গল্পগুলো হল ‘প্রাণ প্রকৃতি’, ‘নদী, মাছ এবং একজন হরিশঙ্কর’,  ‘বুলেট’, ‘বুড়ো জাদুকরের গপ্পো’, ‘অনিল কাকা’। প্রথম ও সর্বশেষ গল্পটির স্ক্রিপ্ট শিল্পীর নিজের। বাকী তিনটির নবনাট্যায়ন, নামকরণ ও রূপান্তর করেন তিনি। সাধারণত মূকাভিনয়ের গল্প মূকাভিনয়ের শিল্পীকেই তৈরি করতে দেখা যায়। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। অন্য গল্পগুলোর ভাবনা যথাক্রমে মাইম আইকন কাজী মশহুরুল হুদা, ভারতের বিখ্যাত নট অঞ্জন দেব ও নাট্যশিল্পী মো. রাসেল।

    প্রাণ-প্রকৃতি’ মূকাভিনয়ে পরিবেশ বিপর্যয়ের ফলে জীব-বৈচিত্র ও মানুষের বেঁচে থাকা হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। এই বিপর্যয় মানুষেরই সৃষ্টি, এর সমাধানও মানুষের কাছে। ‘নদী, মাছ এবং একজন হরিশংকর’ মূকাভিনয়টি ফ্যান্টাসি নির্ভর। একজন জেলে মাছ ধরতে গিয়ে মাছের পেটের ভিতরে চলে যায়। সেখানে এক অন্য পরিবেশ, সে ভীত হয়ে পড়ে। বুদ্ধি ও সাহস সঞ্চয় করে সেখান থেকে সে বেঁচে ফিরে আসে। ‘বুলেট’ মূকাভিনয়ে চলমান সমাজ ব্যবস্থাকে তুলে ধরা হয়েছে। মানুষের কথা বলার অধিকার সীমিত হয়ে গেছে, প্রতিবাদ করলে জেল-জুলুম-গুম হওয়ার ভয় আছে। তারপরও মানুষ প্রতিবাদী হয়। ‘বুড়ো জাদুকরের গপ্পো’ মূকাভিনয়টি কমেডি ধাঁচের। এক জাদুকর জাদু দেখাতে গিয়ে প্রায়ই অঘটন ঘটায়। জাদুগুলো ভুল উপস্থাপন হয়। তারপরও দর্শক মজা পায়। এক বার তার সঙ্গীনিকে শূণ্যে তোলার পর আর নামাতে পারে নি, সঙ্গীনি হাওয়ায় মিলিয়ে যায়। সেই থেকে জাদুকর আর জাদু দেখান না। ‘অনিল কাকা’ মূকাভিনয়ে অনিল কাকা সংখ্যালুঘু মানুষের প্রতিনিধি। রাজনীতি আর ধর্মীয় সহিংসতায় তার দেশ ছেড়ে চলে যাওয়ার ঘটনা হৃদয় বিদারক। নিজ দেশেই অনিল কাকারা পরবাসী।

    রিজোয়ানের মূকাভিনয় আমাদের দেখা প্রচলিত মূকাভিনয়ের মত নয়। তিনি বাংলা ঐতিহ্যবাহী নাট্যের সমান্তরালে মূকাভিনয় উপস্থাপন করেন। প্রাচীন গ্রিক-রোমান মূকাভিনয়ের ধারাবাহিকতায় তার এই মূকাভিনয়ের চর্চা। তিনি নাট্যের প্রয়োজনে একই সাথে অনেকগুলো চরিত্রের সমাবেশ ঘটান হ্যান্ড প্রপস, পারসোনাল প্রপস কিংবা জেস্চার পরিবর্তনের মাধ্যমে আবার নিজেই চরিত্র থেকে বের হয়ে কথকের ভূমিকায় অবতীর্ণ হন। রিজোয়ানের এই মূকাভিনয় ভিন্ন স্বাদের আবার ইতিহাসের সাথে একসূত্রে গাঁথা।

    প্রযোজনার নেপথ্যে আবহ সঙ্গীতে রাজ ঘোষ, পোশাক পরিকল্পনায় তামিমা সুলতানা, আলোক পরিকল্পনায় মুহাম্মদ ভাই, প্রজেকশনে সোলেমান মেহেদী, আলোক প্রক্ষেপণে রাইদাদ অর্ণব ছিলেন। এছাড়া, শাহীন চৌধুরী ও সায়েম উদ্দীন বিশেষ সহযোগিতা করেন।

    সর্বশেষ সংবাদ
    1. দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    2. নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    3. পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    4. দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    5. দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ
    6. ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী
    7. সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ
    সর্বশেষ সংবাদ
    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬