Journalbd24.com

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক   দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • শেরপুরে ইউপি চেয়ারম্যানের অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি
    শেরপুর উপজেলা প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:৩৬
    শেরপুর উপজেলা প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:৩৬

    আরো খবর

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    শেরপুরে ইউপি চেয়ারম্যানের অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি

    শেরপুর উপজেলা প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:৩৬
    শেরপুর উপজেলা প্রতিনিধি
    প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:৩৬

    শেরপুরে ইউপি চেয়ারম্যানের অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি
    বগুড়ার শেরপুরে ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদের বিরুদ্ধে ওঠা অনিয়ম দুনীতির অভিযোগ তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বগুড়া জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রকৌশলী লিয়াকত হোসেনকে আহ্বায়ক করে ওই কমিটি গঠন করা হয়।কমিটির অন্য দুই সদস্য হলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুল হক ও মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল।
     
    বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য জানায়। গঠিত ওই কমিটিকে আগামি সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
     
    জানা যায় উপজেলা শাহ বন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদের বিরুদ্ধে বারো টি অনিয়ম দুনীতির অভিযোগ এনে পরিষদের বেশ কয়েকজন ইউপি সদস্য অনলাইনের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন।
     
    অভিযোগে বলা হয়,শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের জায়গা ক্রয়ের নামে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ। এছাড়া বাড়ির হোল্ডিং ট্যাক্স, ব্যবসা বানিজ্যের ট্যাক্স বাবদ বিগত ২ বছর অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। ইউনিয়ন পরিষদেও তিনবছর ১% এর যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তার সিংহভাগ টাকার কোন হদিস নেই। হতদরিদ্রদের কর্মসৃজন প্রকল্পের শ্রমিকের পারিশ্রমিকের টাকা, ভিজিডি,ভিজিএফ, মা ও শিশু ভাতা, বয়স্ক ও বিধবা ভাতার কার্ড বিতরণেও অনিয়ম করা হয়েছে। জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, প্রত্যয়ন, ওয়ারিশিয়ান সনদ প্রাপ্তিতেও সীমাহীন ভোগান্তি ও মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন ওই ইউপি চেয়ারম্যান। এমনকি গ্রাম আদালতে বিচার প্রার্থীদের হয়রানি ও গোপনে টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগে আরোও বলা হয় ইউনিয়ন পরিষদের কোন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়নি। এমনি কি পরিষদের মাসিক কোন সমন্বয় সভা করা হয় না। এসব বিষয়ে প্রতিবাদ করলে ইউপি সদস্যদের নানামুখী হুমকী ধামকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এই দিকে অভিযোগের বিষয়টি জানাজানি হবার পর ঘটনা ধামাচাপা দেওয়া এবং তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করতে নানামুখী তৎপরতা চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন,আমাদের আটজন ইউপি সদস্যের নাম উল্লেখ করে ওই অভিযোগটি দেওয়া হয়েছে। তবে এ সম্পর্কে আমার কিছু জানা নেই। পাশাপাশি অভিযোগে আমার নাম ব্যবহার করায় থানায় আমি সাধারণ ডায়েরি করেছি। তবে সোহেল মেম্বার ওই অভিযোগটি জেলা প্রশাসক বরাবরে দিয়েছেন বলে তিনি শুনেছেন।
     
    শাহ বন্দেগী ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের বিষয়টি স্বীকার করলেও এটি ভুয়া অভিযোগ আখ্যায়িত করে বলেন, যে ইউপি সদস্যের নাম ব্যবহার করে অভিযোগ করা হয়েছে তিনি নিজেই সে বিষয়ে কিছুই জানেন না। তাই থানায় জিডিও করেছেন। কে বা কারা ভুয়া মিথ্যা এই অভিযোগটি দায়ের করেছেন বলে দাবি করেন তিনি। জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক উপজেলা প্রকৌশলী লিয়াকত হোসেন বলেন,অভিযোগ গুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। সে অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
    সর্বশেষ সংবাদ
    1. দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    2. নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    3. পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    4. দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    5. দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ
    6. ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী
    7. সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ
    সর্বশেষ সংবাদ
    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬