Journalbd24.com

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক   দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • আত্রাইয়ে বিপদসীমার উপরে নদীর পানি, পানিবন্দি হাজার হাজার মানুষ
    নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
    প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:১৩
    নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
    প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:১৩

    আরো খবর

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    আত্রাইয়ে বিপদসীমার উপরে নদীর পানি, পানিবন্দি হাজার হাজার মানুষ

    নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
    প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:১৩
    নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
    প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৪:১৩

    আত্রাইয়ে বিপদসীমার উপরে নদীর পানি, পানিবন্দি হাজার হাজার মানুষ

    নওগাঁর আত্রাইয়ে গত কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে আত্রাই নদীর পানি হু হু করে বৃদ্ধি পাওয়ায় নদী তীরের ২০ গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আত্রাই উপজেলার জগদাশ ও শিকারপুর এলাকার দুই স্থানে এবং উপজেলার বিভিন্ন স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফাটল দেখা দিয়েছে। এ বাঁধ রক্ষায় এলাকাবাসী প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    জানা যায়, গত কয়েক দিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে আত্রাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। গত মঙ্গলবার দিবাগত রাতে আকষ্মিকভাবে নদীর পানি ফুসে উঠে। এতে করে গতকাল বুধবার সকালে উপজেলার আত্রাই-বান্দাইখাড়া সড়কের নন্দনালী নামক স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকে। এক পর্যায় ভাঙনের শুরু হলে লোকজনের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। পরে আত্রাই উপজেলা চেয়াম্যান আলহাজ এবাদুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ^াস ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে স্থানীয় লোকজন বাঁশ পাইলিং করে বালুর বস্তা দিয়ে ভাঙন রোধ করেন।
     
    এদিকে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী নন্দনালী, শলিয়া, তাড়ানগর, রায়পুর, আটগ্রাম, ডাঙ্গাপাড়া, রসুলপুর, জাতোপাড়া, জাতআমরুল জিয়ানীপাড়া, শিবপুর, জগদাস, পারমোহনঘোসসহ প্রায় ২০ গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানিবন্দি এসব মানুষ দুর্বিসহ জীবন যাপন করছেন।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আত্রাই নদের পানি আত্রাইয়ে ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পরেছেন। চরম দুর্ভোগে পড়েছেন বন্যা কবলিত এলাকার মানুষ। বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যা নিয়ন্ত্রণ মূল বাঁধের বেশকিছু এলাকা চরম ঝঁকিপূর্ণ হয়ে পড়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ।

    এ অবস্থায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ টিকিয়ে রাখতে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বস্তায় বালু ভরে গত সোমবার সন্ধ্যা থেকে মেরামতের কাজ করছেন স্থানীয়রা। 

    পাঁচুপুর ইউপির মহিলা ইউপি সদস্য জগদাস গ্রামের বাসিন্দা রহিমা বলেন, এক রাতের মধ্যেই আমরা পানিবন্দি হয়ে পড়েছি। আমাদের গ্রামসহ অন্যান্য গ্রামের বিপুল সংখ্যক মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এসব পানিবন্দি মানুষের জন্য সরকারীভাবে এখন পর্যন্ত কোন ত্রাণ সামগ্রী পৌঁছেনি। 

    আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ^াস বলেন, বন্যা নিয়ন্ত্রণে আমরা সর্বাত্নকভাবে চেষ্টা করছি। কোথাও বাঁধ ভেঙে কৃষকের যেন ফসলহানি না হয় এ জন্য সার্বক্ষণিক আমরা পর্যবেক্ষণে রয়েছি। পানিবন্দি মানুষের তালিকা প্রস্তুত করা হচ্ছে। সরকারীভাবে সহযোগিতার জন্য চাহিদাপত্র উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে। 

    সর্বশেষ সংবাদ
    1. দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    2. নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    3. পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    4. দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    5. দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ
    6. ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী
    7. সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ
    সর্বশেষ সংবাদ
    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬