Journalbd24.com

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক   দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • সৈয়দপুরে জেলা বিএনপির গণঅনশন কর্মসূচি পালিত
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০৫
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০৫

    আরো খবর

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সৈয়দপুরে জেলা বিএনপির গণঅনশন কর্মসূচি পালিত

    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০৫
    সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
    প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৩ ০০:০৫

    সৈয়দপুরে জেলা বিএনপির গণঅনশন কর্মসূচি পালিত

    কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং প্রতিহিংসার বিচারে বন্দী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা। গতকাল শনিবার (১৪ অক্টোবর)শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে দলীয় কার্যালয়ের সামনে ওই গণঅনশন কর্মসূচি করা হয়। বেলা ১১টা থেকে বিকেল  তিনটা পর্যন্ত তিন ঘন্টাব্যাপী অনশন কর্মসূচিতে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

    গণঅনশন কর্মসূচি চলাকালে বিএনপি নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে এবং যুগ্ম -সম্পাদক ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সহ-সভাপতি এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, জিয়াউল হক জিয়া, বজলার রহমান, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন, সাংগঠনিক আনোয়ার হোসেন প্রামানিক, এম এ পারভেজ লিটন, আবু সরকার, সদস্য প্রভাষক শওকত হায়াৎ শাহ্,  রেজাউল করিম লোকমান, কামরুল হাসান কার্জন, শেখ মো. বাবলু, আনিছুল ইসলাম চৌধুরী, জুয়েল চৌধুরী, মহিলা দল নেত্রী রিনু আফজাল, তারিক আজিজ, আলহাজ্ব পারভেজ আলম গুড্ডু, রেজওয়ান আক্তার পাপ্পু, জাকির হোসেন মেনন, মাজাহারুল ইসলাম মিজু, আরমান হোসেন, আরাফাত হোসেন প্রমুখ।

    গণঅনশন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশের তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী। আজ তাকে প্রতিহিংসার বিচারে বন্দী করে রাখা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি উন্নত ও সুচিকিৎসার অভাবে  দিনের পর দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমরা বার বার দাবি করছি বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক। কিন্তু বর্তমান সরকার নানা অজুহাতে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে গড়িমসি করছেন। 

    বক্তারা অবিলম্বে অসুস্থ বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। সেই সঙ্গে বিএনপির সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি মেনে  নেয়ার আহবান জানান। অন্যথায় আগামী দেশের জনগণকে সঙ্গে নিয়ে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।  

    সর্বশেষ সংবাদ
    1. দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    2. নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    3. পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    4. দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    5. দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ
    6. ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী
    7. সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ
    সর্বশেষ সংবাদ
    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬