Journalbd24.com

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক   দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • জনবল সংকটে ধুঁকছে আত্রাই উপজেলা মৎস্য অফিস
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৩ ২০:৫১
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৩ ২০:৫১

    আরো খবর

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    জনবল সংকটে ধুঁকছে আত্রাই উপজেলা মৎস্য অফিস

    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৩ ২০:৫১
    আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
    প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৩ ২০:৫১

    জনবল সংকটে ধুঁকছে আত্রাই উপজেলা মৎস্য অফিস

    উত্তর জনপদের মৎস্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলা মৎস্য অফিসে জনবল সংকটের কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে। দপ্তরে ৬ জনের মঞ্জুরিকৃত পদ থাকলেও সেখানে রয়েছেন মাত্র দুইজন। ফলে উপজেলার মৎস্যজীবী ও মৎস্যচাষিরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

    উপজেলা মৎস্য অফিসের তথ্য মতে, এই উপজেলায় বেসরকারি পুকুর রয়েছে ৩ হাজার ৪১৪টি, সরকারি খাস পুকুর রয়েছে ২৬২টি। এ ছাড়া নদী ৪টি, বিল ২৫টি, খাল ৫টি ও অভয়াশ্রম রয়েছে ৭টি। এসব পুকুর নদী-নালা খাল-বিল থেকে মৎস্যজীবী এবং চাষিদের মাছ বিক্রির জন্য মৎস্য আড়ৎ রয়েছে ৩০টি।

    মাছের রেণু পোনা উৎপাদনে বেসরকারি মৎস্য হ্যাচারি রয়েছে ২টি। নদী-নালা, খাল-বিল থেকে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করছেন ১ হাজার ৭৫৫ জন মৎস্যজীবী এবং মাছ চাষ ও উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িয়ে আছেন ১ হাজার ৭২০ জন মৎস্যচাষি। গত অর্থ বছরে এই উপজেলায় মাছ উৎপাদন হয়েছে ১০ হাজার ৯৮৮ মেট্রিকটন।

    দপ্তরের সূত্র বলছে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং অফিস সহায়ক দিয়ে চলছে অফিসের কার্যক্রম।

    উপজেলার ভবানীপুর গ্রামের মাছ চাষি মো. শাকিল বলেন, “উত্তরাঞ্চলের মধ্যে মাছের ভান্ডরখ্যাত আমাদের আত্রাই উপজেলা। এই উপজেলার নদী-নালা, খাল-বিল এবং পুকুরের চাষকৃত মাছ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়ে থাকে। অথচ অফিসে লোকবল না থাকায় মাছ চাষ থেকে শুরু করে অন্যান্য সংশ্লিষ্ট কোনো পরামর্শ বা সহযোগিতা সময় মতো পেতে হিমশিম খেতে হয়।”

    বান্দাইখাড়া গ্রামের আলম বলেন, “আমার পুকুরে চাষকৃত মাছের সমস্যা হওয়ায় পরামর্শ নিতে গিয়েছিলাম। কিন্তু অফিসে গিয়ে কাউকে পাইনি। অনেক সময় দপ্তরে গেলে ভাগ্যক্রমে সিনিয়র মৎস্য কর্মকর্তাকে পাওয়া যায়। তাছাড়া অধিকাংশ সময় কর্মকর্তা বাইরে থাকায় অফিসে তালা ঝুলে থাকে। এ ছাড়া বেকায়দায় পরে অনেক সময় অফিস সহায়কের পরামর্শ নিতে হয় “

    এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ বলেন, “এই অফিসে দীর্ঘদিন ধরে জনবল সংকট রয়েছে। তবে আশা করছি খুব দ্রুত এ সমস্যার সমাধান হবে।”

    এ বিষয়ে নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা ড. আমিমুল এহসান বলেন, “জনবল সংকট নিরসনে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। হয়তো অল্প সময়ের মধ্যেই এ সংকটের সমাধান হবে।”

    সর্বশেষ সংবাদ
    1. দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    2. নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    3. পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    4. দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    5. দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ
    6. ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী
    7. সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ
    সর্বশেষ সংবাদ
    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬