Journalbd24.com

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক   দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • নন্দীগ্রামে আগাম জাতের ধান কাটা মাড়াই শুরু, কৃষকের মুখে সোনালি হাসি
    নন্দীগ্রাম থেকে ফজলুর রহমান.
    প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৩ ২২:২৪
    নন্দীগ্রাম থেকে ফজলুর রহমান.
    প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৩ ২২:২৪

    আরো খবর

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    নন্দীগ্রামে আগাম জাতের ধান কাটা মাড়াই শুরু, কৃষকের মুখে সোনালি হাসি

    নন্দীগ্রাম থেকে ফজলুর রহমান.
    প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৩ ২২:২৪
    নন্দীগ্রাম থেকে ফজলুর রহমান.
    প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৩ ২২:২৪

    নন্দীগ্রামে আগাম জাতের ধান কাটা মাড়াই শুরু, কৃষকের মুখে সোনালি হাসি

    নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন মাঠে আগাম জাতের রোপা আমন ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। অবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন পাচ্ছেন কৃষকরা। আর বাজারে ভালো দাম থাকায় লাভের আশা করছে তারা।

    উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, এবার এই উপজেলায় ১৯ হাজার ৪২০ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তার চেয়ে বেশি ধান চাষ করেছেন কৃষকরা। এর মধ্যে আগাম জাতের বিনা-৭, ব্রি ধান-১৭,-ব্রি ধান-৭৫, ব্রি ধান-৮৭, ব্রি-৯০ ও স্থানীয় জাত মিনিকেট ধান চাষ হয়েছে ৫হাজার ৮০০ হেক্টর জমিতে। সাধারণত অগ্রহায়ণ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে রোপা আমন ধান কাটা শুরু হয়। কিন্তু আশ্বিন ও কার্তিক এ দুই মাস কৃষকরা বিশেষ করে প্রান্তিক কৃষকরা অভাব-অনটনের মধ্যদিয়ে দিন কাটায়। আর অভাব দূর করার জন্য আগাম জাতের ধান আবাদের দিকে ঝুঁকছেন কৃষকরা। বর্তমানে এ জাতের ব্রি ধান-৮৭, বিনা-৭, ব্রি ধান-১৭, ব্রি-৯০ ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। সরেজমিনে বিভিন্ন এলাকায় দেখা গেছে, সবুজ আমনখেতের মাঝে মাঝে উঁকি দিচ্ছে আগাম জাতের সোনালি ধান। পৌর এলাকার বিভিন্ন মাঠে আগাম জাতের এসব ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। কয়েক বছর ধরে ব্রি ধান-৮৭, বিনা-৭, ব্রি-৯০  জাতের আগাম ধান চাষ করছেন ১নং বুড়ইল ইউনিয়নের জয়নাল আবেদীন। তিনি জানান, প্রচলিত ধানের চেয়ে এক থেকে  দেড় মাস আগে এ ধান কাটা যায় বিঘা প্রতি ১৭-১৮ মন করে ধান পাওয়া যায়, বাজার মূল্যে ভালো থাকাই এই আগাম জাতের ধান বিক্রয় করে অনেকটাই লাভবান হওয়া যাবে। আশ্বিন-কার্তিক মাসের অভাবের সময় এ ধান পাওয়া যায় বলে এলাকার মানুষ আগাম জাতের এ ধান চাষ করে।

    উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক জানান, উপজেলায় আগাম জাতের ধান চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। কারণ এ জাতের ধান কাটার পর খুব সহজেই রবিশস্য চাষাবাদ করতে পারেন তারা। এবার উপজেলায় ১৯ হাজার ৪২০ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আগাম জাতের ধান চাষ হয়েছে ৫ হাজার ৮০০হেক্টর জমিতে। এখন ধানের বাজার মূল্যে ভালো থাকায় আগাম জাতের ধান বিক্রয় করে অনেকটাই লাভবান হতে পারবে এই উপজেলার কৃষকরা।

    সর্বশেষ সংবাদ
    1. দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    2. নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    3. পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    4. দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    5. দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ
    6. ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী
    7. সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ
    সর্বশেষ সংবাদ
    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬