Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪   দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক   দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সারাদেশ
    • বানারীপাড়ায় আওয়ামী লীগের মহড়া
    বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০২৩ ২১:২৩
    বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০২৩ ২১:২৩

    আরো খবর

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    বানারীপাড়ায় আওয়ামী লীগের মহড়া

    বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০২৩ ২১:২৩
    বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
    প্রকাশিত : ১ নভেম্বর, ২০২৩ ২১:২৩

    বানারীপাড়ায় আওয়ামী লীগের মহড়া

    বরিশালের বানারীপাড়ায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে জনগনের জান-মালের নিরাপত্তায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন সড়কে দিনভর মোটরসাইকেল মহড়া দিয়েছেন।

    অবরোধের দ্বিতীয় দিন বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার দিকনির্দেশনায় জনগনের জান-মালের নিরাপত্তায় দলের বিভিন্ন স্তরের নেতার্মীরা পৌর শহর ও বরিশাল-স্বরূপকাঠি -বানারীপাড়া ভায়া ঝালকাঠির একাংশের আঞ্চলিক মহাসড়কসহ উপজেলার সলিয়াবাকপুর,সদর ও চাখার ইউনিয়নের বিভিন্ন সড়কে মোটরসাইকেল মহড়া দেয়। ওই মহড়ায় উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা  শ্রমিক লীগের সভাপতি শাজাহান হাওলাদার,উপজেলা যুবলীগ নেতা মুন্তাকিম লস্কর কায়েস এবং বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ সহ উপজেলা ও পৌর যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এবং ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে অংশ গ্রহণ করেন। মহড়া শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা  বিএনপি -জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে  প্র্রতিবাদ এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের  বিজয় অর্জন পর্যন্ত এভাবে সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তায় অতন্ত্র প্রহরীর মত মাঠে-ঘাটে-পথে-প্রান্তরে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

    এদিকে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমের নির্দেশে জনগনের জান-মালের নিরাপত্তার জন্য উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদার নেতৃত্বে মঙ্গলবার (৩১ অক্টোবর) দিনভর  পৌর শহর ও (বরিশাল-বানারীপাড়া) ভায়া স্বরূপকাঠি আঞ্চলিক মহা-সড়কসহ উপজেলার সলিয়াবাকপুর, সদর ও চাখার ইউনিয়নের প্রধান প্রধান সড়কে শতাধিক মোটরসাইকেলে দলের নেতা-কর্মীরা  মহড়া দেয়। এছাড়া পৌর শহরের বন্দর বাজারে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার এবং যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু ও অধ্যাপক জাকির হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা গত দুদিন ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত ও সন্ধ্যায় সর্তক অবস্থানে ছিলেন।  

    অপরদিকে অবরোধের প্রথম ও দ্বিতীয় দিন বানারীপাড়া উপজেলার  কোথাও বিএনপি-জামায়াত বা তাদের অঙ্গ সংগঠনের কোন নেতা-কর্মীদের রাস্তায় দেখা যায়নি। আওয়ামী লীগ ও সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের সড়কে সারাদিন সরব উপস্থিতির কারণে যান চলাচল ছিলো স্বাভাবিক।
    প্রসঙ্গত, সম্প্রতি প্রথমে স্থানীয় এমপিকে উপজেলা আওয়ামী লীগের শোকজ ও পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে জেলা আওয়ামী লীগের পাল্টা শোকজ দেওয়াকে কেন্দ্র করে বানারীপাড়ায় আওয়ামী লীগ দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। এর ফলে বিএনপি-জামায়াতের অবরোধে প্রথম দিন এমপি শাহে আলমের গ্রুপ ও দ্বিতীয় দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানার নেতৃত্বাধীন গ্রুপ শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়। দুর্গা পূজা মন্দির পরির্দশনেও ৫ শতাধিক মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ি নিয়ে দুই গ্রুপ বানারীপাড়া ও উজিরপুরে পাল্টাপাল্টি শোডাউন করেন।   

    সর্বশেষ সংবাদ
    1. দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক
    2. নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড
    3. পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
    4. দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু
    5. দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ
    6. ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী
    7. সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ
    সর্বশেষ সংবাদ
    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    দিনরাত মাটি বোঝাই ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত শেরপুরের ৫ কিলো পাকা সড়ক

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    নন্দীগ্রামে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা ও কারাদণ্ড

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    পোরশায় ১৩৭কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠলো কিয়েভ

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    ভারত দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে: মোদী

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোষ্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬